বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার শুরু আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বের মধ্যে ভারতে সব চেয়ে বেশি যক্ষা রোগের সংখ্যা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পদপ্রার্থী ঈদ মিলন উৎসবে এসে ব্যাপক সাড়া পেলেন ইনজুরিতে মাঠের বাইরে গাব্রিয়েল এপ্রিল মাসের শেষ নাগাদ ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সৈয়দ এমরান সালেহীন প্রিন্স জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি শহীদ জিয়ার ‘স্বাধীনতা ঘোষণা’ স্মৃতিকে চির অম্লান করে রাখা হবে : সংস্কৃতিমন্ত্রী ২৩ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি

ভবিষ্যতে চীনের টিকা উৎপাদিত হবে বাংলাদেশে : উপ-রাষ্ট্রদূত

  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২৩১ বার পঠিত

নিউজ ডেস্ক : চীনের ভ্যাকসিন উৎপাদনকারী কম্পানি আর অ্যান্ড ডি বাংলাদেশকে অংশী করে যৌথভাবে টিকা উৎপাদনের জন্য কাজ করছে। ভবিষ্যতে চীনের টিকা বাংলাদেশেই উৎপাদিত হবে।

মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের মিশন উপ-প্রধান হুয়ালং ইয়ান তার ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, চীন এ পর্যন্ত প্রায় ১০০টি দেশে ভ্যাকসিন সরবরাহ করেছে এবং কোভ্যাক্সের আওতায় প্রথম ব্যাচে আরো এক কোটি ডোজ টিকা সরবরাহ করবে। অনেক উন্নয়নশীল দেশেই চীনের ভ্যাকসিন প্রথমে পেয়েছে।

চীন বেশ কিছু উন্নয়নশীল দেশের সঙ্গে যৌথ গবেষণা ও উন্নয়নের মাধ্যমে টিকা উৎপাদন এবং তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল পরিচালনা করেছে। সুরক্ষা ও কার্যকারিতা বিবেচনায় চীনের টিকাগুলো এরই মধ্যে ব্যাপকভাবে নিরাপদ ও কার্যকর হিসেবে স্বীকৃত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যথেষ্ট সুনাম অর্জন করেছে চীনের টিকাগুলো।

গত মাসে চীনের সিনোভ্যাকের করোনার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বাংলাদেশ। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশে সিনোভ্যাকের স্থানীয় এজেন্ট। ইনসেপ্টার সঙ্গে চীনের প্রতিষ্ঠানটি যৌথভাবে টিকা উৎপাদন করতে চায়। যদিও সরকার দেশের বিপুল জনগোষ্ঠীর টিকাদান নিশ্চিত করতে সিনোভ্যাকের কাছ থেকেও টিকা কেনার জন্য আলোচনা করছে।

চলতি মাসে সিনোফার্মের মোট ৩০ লাখ ডোজ করোনার টিকা পেয়েছে বাংলাদেশ। এর আগে ১৯ জুন চীন থেকে উপহার হিসেবে ১১ লাখ ডোজ টিকা পেয়েছিল বাংলাদেশ। সিনোফার্মের কাছ থেকে সরকার দেড় কোটি টিকা কেনার চুক্তি করেছে। এরমধ্যে ৩০ লাখ ডোজ বাংলাদেশে এসেছে।

আগামী সপ্তাহ থেকে সারা দেশে উপজেলা পর্যায়ে সিনোফার্মের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। গণটিকার রেজিস্ট্রেশন শুরু হবে দুই-একদিনের মধ্যে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com