সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত মোহাম্মদপুরে বসিলা ব্রিজের নিচে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য আইএইচএফ ট্রফিতে দুই বিভাগে রূপা জিতল বাংলাদেশ যুদ্ধবিরতি আলোচনায় তেহরানে কাতারের প্রতিনিধি দল ক্রিকেটার নাঈম হাসানের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জামায়াতের শিক্ষার সুযোগ পৌঁছালে সুপ্ত প্রতিভা বিকশিত হবে: জুবাইদা রহমান কুড়িগ্রােমে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বিরোধ ভুলে দিলজিতের সঙ্গে দেখা করতে চান কঙ্গনা

‘সালার’ সিনেমায় দুর্ষর্ধ চরিত্রে দেখা যাবে প্রভাসকে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ২৪২ বার পঠিত

বিনোদন ডেস্ক :‘ইয়ং রেবেল’ হিসেবে পরিচিত তারকা প্রভাস। তেলেগু সিনেমার জনপ্রিয় এই অভিনেতার হাতে বর্তমানে একাধিক সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে একটি প্রশান্ত নীল পরিচালিত ‘সালার’।

গত ডিসেম্বরে এই সিনেমায় প্রভাসের লুক প্রকাশ করেন নির্মাতা। দর্শকের মাঝে বেশ কৌতূহল তৈরি করেছে এটি। এরপর থেকে সিনেমার গল্প কেমন হবে তা নিয়েও শুরু হয় জল্পনা।

গুঞ্জন ‍শোনা যাচ্ছে, ‘সালার’ সিনেমায় প্রভাসকে বাবা ও ছেলের দ্বৈত চরিত্রে দেখা যাবে। মাফিয়া জগতের প্রতিশোধের গল্প নিয়ে এই সিনেমা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাসের একটি ছবি ভাইরাল হয়। এতে দেখা যায়, পুরোনো একটি মোটরবাইকে বসে এই অভিনেতা। কেউ কেউ ধারণা করছেন, সত্তরের দশকের প্রেক্ষাপটে প্রভাসের ‘সালার’ সিনেমা। ব্রিটিশ শাসন আমলে মৌসুর রাজ্যের গল্প নিয়ে সিনেমার চিত্রনাট্য তৈরি। এটি অনেকটা যশ অভিনীত ‘কেজিএফ’ সিনেমার মতোই।

তবে কারো কারো মতে, অবৈধ মাইনিং নিয়ে ‘সালার’ সিনেমার গল্প। প্রভাসকে এতে খুবই দুর্ষর্ধ ব্যক্তির চরিত্রে দেখা যাবে।

অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘সালার’ সিনেমায় প্রভাস ছাড়া আরো অভিনয় করছেন শ্রুতি হাসান। বিশ্বব্যাপী ২০২২ সালের ১৪ এপ্রিল সিনেমাটি মুক্তি পাবে বলে নির্মাতারা জানিয়েছেন। পুরো ভারতে পাঁচটি ভাষায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com