সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২ হাজার ১৬৭টি মামলা

জোভান-তিশার অসাধারণ একটি প্রেমের গল্প

  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২৫০ বার পঠিত

বিনোদন ডেস্ক : প্রেমিকা ব‌্যাংকার—এটা শুনলে বেশিরভাগ প্রেমিকের চোখ ছানাবড়া হয়ে যায়! এমন একজন সৌভাগ্যবান বেকার প্রেমিক ইমরান। কারণ, তার প্রেমিকা অধরা একটি ব্যাংকে চাকরি করেন। এমন দুটি চরিত্রকে কেন্দ্র গড়ে উঠেছে ‘ব‌্যাংকার গার্লফ্রেন্ড’ নাটকের কাহিনি।

নাটকটির চিত্রনাট‌্য রচনা করেছেন মিজানুর রহমান। সিএমভির ব‌্যানারে এটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। এতে ইমরান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, অধরা চরিত্রে তানজিন তিশা। সম্প্রতি নাটকটির দৃশ‌্যধারণের কাজ শেষ হয়েছে।

নির্মাতা মিজানুর রহমান বলেন, ‘অসাধারণ একটি প্রেমের গল্প এটি। বেকার ছেলের প্রেমে হাবুডুবু খায় ব্যাংকার প্রেমিকা। এক পর্যায়ে তাদের জীবনে নেমে আসে বিষাদের ছায়া। হারিয়ে ফেলেন একে অপরকে। শুরু হয় আরেকটি ভিন্ন গল্প। আমার বিশ্বাস নাটকটি প্রেমিক হৃদয়ে নাড়া দেবে।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘ব্যাংকার গার্লফ্রেন্ড’সহ এই ঈদের বিশেষ আয়োজনে সিএমভির ব্যানারে মুক্তি পাবে একডজন বিশেষ নাটক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com