মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রপ্তানি বাণিজ্য সহজ করলো বাংলাদেশ ব্যাংক

শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল দুর্যোগ সফলভাবে মোকাবেলা করা হচ্ছেঃ জাহাঙ্গীর কবির নানক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ২৫৯ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক : দল-মত নির্বিশেষে সমাজের প্রতিষ্ঠিত ব্যবসায়ী সমাজ, রাজনিতিবীদ ও উচ্চবিত্তদের দুঃস্হ অসহায় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল দুর্যোগ সফলভাবে মোকাবেলা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরায় ১৪ নম্বর সেক্টর খেলার মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সকলের প্রতি এ আহ্বান জানান।

জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রত্যেকটি ধর্মে বলা হয়েছে, মৃত্যুর পরে কেউ কোনো সম্পত্তি পরকালে নিয়ে যেতে পারবে না। এই কথা স্মরণ রেখে মহামারী করোনার এই দুর্যোগে দল-মত নির্বিশেষে সমাজের সকল উচ্চবিত্তদের উচিত খেটে খাওয়া দুঃস্হ বেকার জনগোষ্ঠীকে সহযোগিতা করা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, এদেশের একটি মানুষ ও না খেয়ে থাকবে না। সেই লক্ষ্যে মহামারী করোনা ভাইরাস এর এই দুর্যোগেও শেখ হাসিনার নির্দেশে আমাদের দলের সকল নেতাকর্মীরা সাধারণ মানুষের ঘরে খাবার পৌঁছে দিতে কাজ করছে। গরীব জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ঢাকা -১৮ আসনের সাংসদ আলহাজ্ব হাবিব হাসান বলে আপনারা আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।তিনি সুস্থ থাকলে এ দেশ এবং দেশের মানুষ ভালো থাকবে।

আমরা জন নেত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা -১৮ আসনের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে খাদ্য সহায়তা করে যাচ্ছি। এ সহায়তা অব্যাহত থাকবে। আপনাদের কারো খাবার প্রয়োজন হলে আমাকে ফোন করবেন, আমি নিজে আপনাদের ঘরে খাবার পৌঁছে দিব।অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অনান্য উপস্থিত নেত্রীবৃন্দ করোনা মহামারির এই সময়ে অসহায় গরীব জনগোষ্ঠীর পাশে সকলকে দাঁড়ানোর আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com