শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় কুয়েত ফেরত প্রবাসী মোহাম্মদ আক্তারুজ্জামান মিরাশ মিয়ার দুটি আম বাগানে বিভিন্ন জাতের সুস্বাদ আমের সমারোহ তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

করোনাভাইরাসে আক্রান্ত অভিনেতা নিলয় আলমগীর

  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২৪৮ বার পঠিত

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা নিলয় আলমগীর।

শুক্রবার কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। এদিন রাতে নিলয় আলমগীর ফেসবুকে স্ট‌্যাটাসে এ তথ্য জানান।

নিলয় আলমগীর বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন। তা জানিয়ে এই অভিনেতা লিখেন—‘আমার কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। আমার ও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন।’

এরপর অভিনেত্রী জাকিয়া বারী মম, রোবেনা রেজা জুঁই, আনিসুর রহমান মিলন, সালহা খানম নাদিয়া, হাসান মাসুদ, সাইমন সাদিকসহ অনেক সহকর্মী ফেসবুকে মন্তব‌্য করে তার আরোগ্য কামনা করেছেন।

২০০৯ সালে ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন নিলয় আলমগীর। তার অভিনীত প্রথম চলচ্চিত্রের ‘বেইলি রোড’। এছাড়া ‘অল্প অল্প প্রেমের গল্প’, ‘ভালোবাসা-প্রেম নয়’, ‘রূপগাওয়াল’, ‘ভালোবাসবই তো’ সিনেমায় অভিনয় করেন তিনি।

বর্তমানে টেলিভিশন নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন নিলয়। সালাহউদ্দিন লাভলু পরিচালিত ‘সোনার পাখি রূপার পাখি’ ধারাবাহিকসহ বেশ কটি ধারাবাহিকে অভিনয় করেছেন। তা ছাড়া একক নাটকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com