মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
হাতিয়ায় ২৪/৭ অক্সিজেন সেবা ও হোম ডেলিভারি চালু করল ‘প্রাণবন্ধু অক্সিজেন সার্ভিস’ মাদকমুক্ত, বুদ্ধিবৃত্তিক সমাজ গঠনই হবে সরকারের একটি চ্যালেঞ্জ : পার্বত্য মন্ত্রী তেহরান ও কারাজে বিস্ফোরণের শব্দ : ইরানি গণমাধ্যম মধ্যপ্রাচ্যের যুদ্ধ : সর্বশেষ পরিস্থিতি দিনাজপুরের ঐতিহ্যবাহি ৫টি দিঘী কালের সাক্ষী ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী ইউএনএফপি’র কর্মসূচি সফল করতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকার আহ্বান মধ্যপ্রাচ্যের যুদ্ধে ফিলিপাইনের আরও এক নাগরিক নিহত পাহাড় ও সমতলের সমান উন্নয়নে দেশ এগিয়ে যাবে — মন্ত্রী দীপেন দেওয়ান সংসদের অধিবেশন শুরু

ব্লগার অভিজিৎ হত্যা : ‘জঙ্গি’ সদস্য সায়মনের জবানবন্দি

  • আপডেট টাইম : সোমবার, ২০ নভেম্বর, ২০১৭
  • ৪৩০ বার পঠিত
ফাইল ছবি

বিজ্ঞানমনস্ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ‘জঙ্গি’ সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) সদস্য মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন।

রোববার তাকে আদালতে হাজির করে মামলা তদন্তকারী কর্মকর্তা। এ সময় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন তিনি। ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শনিবার বাউনিয়া বাদালদি রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেররিজম বিভাগ। উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ। পরে শাহবাগ থানায় অভিজিতের বাবা অধ্যাপক ড. অজয় রায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের কয়েকদিন পর আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (একিউআইএস) ওই হত্যাকাণ্ডের দায় স্বীকারের খবর দেয় জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেট ভিত্তিক তৎপরতা নজরদারি করা ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।’ বাংলাদেশ সরকার বরাবরই বলে আসছে, এসব হত্যাকাণ্ডের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর কোনো সম্পর্ক নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com