সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাল খনন কর্মসূচীর উদ্বোধনে দিনাজপুরের কাহারোলে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ‘অবিলম্বে ভুল বাণিজ্যনীতি সংশোধনের’ আহ্বান চীনের পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল সাময়িক বন্ধ ছিল রাজবাড়ীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ বাগেরহাটে স্কুলের বারান্দায় মাদক সেবন দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে দিনাজপুরের ‎বিরামপুরে পৌর ছাত্রদলের বাবলু স্মৃতি সংঘের উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল

নাটোরে এক আদিবাসী কিশোরীকে অপহরণের অভিযোগ

  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৮৬ বার পঠিত

নাটোর প্রতিনিধি : নাটোরের শংকরভাগের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পল্লী থেকে এক আদিবাসী কিশোরী মেয়েকে অপহরণ করার অভিযোগ ওঠেছে। শুক্রবার রাতে পার্শ্ববর্তী পাইকরদোল গ্রামের মৃত মহসিন আলীর ছেলে ডালিম ও তার সহযোগীরা তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এ ঘটনায় আজ শনিবার সকালে নাটোর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন কিশোরীর বাবা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ডালিম অনেকদিন থেকে মেয়েটিকে উত্ত্যক্ত করছিল। একপর্যায়ে গত শুক্রবার রাতে বাড়ি থেকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বেরোলে তার তিন সহযোগীসহ মেয়েটিকে উঠিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে নাটোর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

নাটোর হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক দেবাশীষ কুমার সরকার অভিযোগ করে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এ সময় তার সঙ্গে ছিলেন রাজশাহী বিভাগীয় যুব মহাজোটের সাংগঠনিক সম্পাদক লিটন কুমার সরকার, নাটোর যুব মহাজোটের নির্বাহী সভাপতি সুজিত ঘোষ, সাধারণ সম্পাদক চন্দন কুমার নাগ, কোষাধ্যক্ষ বিনোদবিহারীসহ আরো অনেকে। তারা ২৪ ঘণ্টার মধ্যে মেয়েটিকে উদ্ধারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ‘খবর পাওয়ার পরেই আমরা দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেছি। দ্রুত আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়েই আমরা মেয়েটিকে উদ্ধার করতে পারবো বলে আশা প্রকাশ করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com