মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান চেয়ারম্যান পদে আলোচনায় ফিরোজ আলম (দুলু), মাঠজুড়ে প্রচারণা ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬

ঈদের ছুটি শেষে আজ প্রথম অফিস করছেন প্রধান বিচারপতি

  • আপডেট টাইম : রবিবার, ৯ জুন, ২০১৯
  • ৩৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ঈদের ছুটি শেষে আজ (৯ জুন) প্রথম অফিস করছেন দেশের ২২তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

প্রথম কার্যদিবসে প্রধান বিচারপতি রোববার সকাল ১০টায় সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে আসেন। এরপর রেজিস্ট্রার জেনারেল, সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তাসহ আগত সব কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীরাও তাকে শুভেচ্ছা জানান।
সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ব্যারিস্টার সাইফুর রহমান বলেন, ঈদের পর আজ (রোববার) প্রথম সুপ্রিম কোর্টের কার্যক্রম শুরু হয়েছে। সকাল ১০টা থেকে প্রধান বিচারপতি অফিস করছেন। তবে সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত অন্যান্য ছুটি এবং অবকাশকালীন ছুটি শেষে উচ্চ আদালত খুলবে আগামী ১৬ জুন। তাই ঈদের পর প্রধান বিচারপতি আজ অফিস করলেও অ্যার্টনি জেনারেল কার্যালয়ের আইনজীবী ও সুপ্রিম কোর্টের বেশিরভাগ আইনজীবী অনুপস্থিত ছিলেন।

এদিকে, ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসের সকালেও রাজধানী ঢাকা ছিল ছুটির আমেজে। অধিকাংশ মার্কেট ও দোকানপাট দেখা গেছে বন্ধ। রাজপথেও সেই চিরচেনা তীব্র যানজট শুরু হয়নি এখনও।

উল্লেখ্য গত ৫ জুন সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। এ উপলক্ষে গত ৪, ৫ ও ৬ জুন ছিল সরকারি ছুটি। এছাড়া ৭ ও ৮ জুন ছিল সাপ্তাহিক ছুটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com