শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুশইন বন্ধে কূটনৈতিক ও অভ্যন্তরীণ কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় সা.সু.প কেটে ফেলা উপড়ে যাওয়া গাছ অলৌকিকভাবে সোজা,শত শত মানুষের ভিড়, চলছে মানত ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

ইসরায়েলের হাত থেকে রক্ষা পেলনা ফিলিস্তিনি শিশু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ২৪৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইসরায়েলের হাত থেকে রক্ষা পাচ্ছে না ফিলিস্তিনি শিশুরাও। পশ্চিম তীরে এক ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর গুলিতে ওই শিশুটির মৃত্যু হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে জানানো হয়েছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় হেবরন শহরের দিকে যাওয়ার সময় বেইত ওমর শহরে মৃত্যু হয় মোহাম্মদ আল আলামি নামের ১৩ বছর বয়সী ওই শিশুটির। সে তার বাবার সঙ্গে গাড়িতে করে যাচ্ছিল। সে সময় তার বুকে গুলি লাগে।

ওই শহরের মেয়র নাসরি সাবারনেহ বলেন, মোহাম্মদ এবং তার বোনকে নিয়ে তার বাবা গাড়ি চালিয়ে যাচ্ছিল। সে সময় কিছু কেনার জন্য একটি দোকানের সামনে গাড়ি থামাতে বলে মোহাম্মদ।

তার বাবা ইউটার্ন নিয়ে গাড়ি থামানোর সময় কাছাকাছি থাকা ইসরায়েলি সেনা চিৎকার করতে থাকে এবং তাকে থামতে বলে। এক পর্যায়ে তারা ওই গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। সে সময় গুলি এসে মোহাম্মদের বুকে লাগে।

সাবারনেহ জানান, তিনি ওই পরিবারটিকে চেনেন তারা শহরেই থাকেন। এই ঘটনায় গাড়িতে থাকা মোহাম্মদের বাবা এবং বোন সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন।

এর আগে গত শনিবার ১৭ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর মারা গেছেন। এর কয়েকদিন আগেই সে ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয়েছে মোহাম্মদ মুনির আল তামিমি নামের ওই কিশোরের।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই কিশোর ফিলিস্তিনের বেইতায় বিক্ষোভে অংশ নিয়েছিল। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে গত শুক্রবার থেকেই বিক্ষোভ করে যাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি। রেড ক্রিসেন্ট জানিয়েছে, বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘাতে ৩২০ ফিলিস্তিনি আহত হয়েছে। গত মঙ্গলবার বেইতার কাছে ৪১ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com