শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

মাইগ্রেনের ব্যথা থেকে বাঁচার ঘরোয়া উপায়

  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২৫৫ বার পঠিত

লাইফস্টাইল ডেস্ক : বর্তমানে মাইগ্রেনের সমস্যায় সবাই কমবেশি ভুগে থাকেন। একবার মাইগ্রেনের যন্ত্রণা শুরু হলে এ ব্যথা কমানো মুশকিল। হুট করেই যেকোনো কারণে মাইগ্রেনের ব্যথা উঠতে পারে। অনেক সময় ওষুধ খেয়েও তা সারানো যায় না।

জানেন কি, খাদ্যভ্যাসের উপরও নির্ভর করে মাইগ্রেনের ব্যথা কতটা জ্বালাবে। যারা মাইগ্রেনের প্রচণ্ড ব্যথায় কষ্ট পান; তারা চাইলে কিছু খাবার খেয়ে দেখতে পারেন। জেনে নিন যে ৫ খাবার নিয়মিত খেলে মাইগ্রেন অ্যাটাক কমতে শুরু করবে-

>> অনেক সময় খালি পেটে থাকলে হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে শর্করা মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে গিয়ে মাথা যন্ত্রণা করতে পারে। এমন পরিস্থিতি এড়াতে খেতে পারেন কলা। ম্যাগনেশিয়ামের ভরপুর এই ফল খেলে দ্রুত এনার্জি বাড়ে ও মাইগ্রেনের সম্ভাবনাও কমে।

>> অনেক সময় পানি কম খেলেও মাইগ্রেন অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। শরীর হাইড্রেটেড রাখতে পানির কিল্প নেই। সেইসঙ্গে রসালো যেসব ফলে পানির পরিমাণ বেশি; সেগুলো খেতে পারেন।

>> শরীরে ম্যাগনেশিয়ামের অভাবেই মাথাব্যথা হওয়ার প্রবণতা বেড়ে যায়। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় নানা রকম বাদাম, ফ্ল্যাক্সসিড, চিয়া সিড বা কুমড়ার বীজ রাখুন।

>> ইন্টারন্যাশন্যাল জার্নাল অব প্রিভেন্টিভ মেডিসিনে প্রকাশিত এক গবেষণাপত্র অনুযায়ী, পিপারমিন্ট টি খাওয়া সাইনাসের জন্য উপকারী। তাই মাথাব্যথার প্রবণতা কমাতে পিপারমিন্ট টি খাওয়া শুরু করুন।

>> মাশুরম স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। অনেক সময় হজমের গন্ডগোল বা পেটের অন্যান্য সমস্যার কারণেও মাথাব্যথা হয়।

তাই খাদ্যতালিকায় মাশরুম, ডিম বা বাদামের মতো খাবার রাখুন। এসবে প্রচুর পরিমাণে রিবোফ্লবিন আছে। যা হজমশক্তি বাড়তে সাহায্য করবে এবং মাথাব্যথাও কমাবে।

সূত্র: এভরিডে হেলথ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com