শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

কয়রায় সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার পুলিশ

  • আপডেট টাইম : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৬ বার পঠিত

খুলনা প্রতিনিধি : খুলনার কয়রায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় হরিনগর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এতে দুই পুলিশসহ মোট চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন- কয়রা থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন, কনস্টেবল নাঈম, শাহীন ও আবু সাঈদ সানা (৫৫)।

আহত এসআই ইব্রাহিম হোসেন জানান, হরিনগর গ্রামে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। এ সময় অর্ধশতাধিক নারী-পুরুষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন বলেন, ‘হরিনগর গ্রামে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ খবর পেয়ে সেখানে গিয়ে হামলার শিকার হয় পুলিশ।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com