বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য

প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়াল সৌদি আরব

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৩ বার পঠিত

নিউজ ডেস্ক : মহামারি করোনার কারণে আটকে পড়া প্রবাসীদের সুসংবাদ দিল সৌদি আরব সরকার। প্রবাসী কর্মীদের বসবাসের অনুমতি (ইকামা), ভিজিট ভিসা এবং এক্সিট ও রি-এন্ট্রি ভিসার মেয়াদ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দিয়েছে দেশটি।

এছাড়া নিষেধাজ্ঞার কবলে থাকা দেশগুলোর নাগরিকদের ভিজিট ভিসার মেয়াদও একইভাবে বৃদ্ধি হবে।

দেশটির পাসপোর্ট অধিদপ্তরের তথ্য মতে, কোনো ধরনের ফি ছাড়াই প্রবাসীদের ইকামা ভিজিট, এক্সিট এবং রি-এন্ট্রি ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধির এই প্রক্রিয়া শুরু হয়েছে।

জানা গেছে, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের নির্দেশনায় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।

সৌদির সংবাদ মাধ্যম বলছে, করোনাভাইরাস মহামারির প্রভাব মোকাবিলায় সরকারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেশটির অর্থমন্ত্রী ভিসার মেয়াদ বৃদ্ধির এই নির্দেশনা বাস্তবায়ন করছেন। সৌদি আরবের নাগরিক এবং প্রবাসী কর্মীদের সুরক্ষা ও অর্থনৈতিক প্রভাব লাঘবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটির জাতীয় তথ্য কেন্দ্রের সহযোগিতায় প্রবাসীদের ইকামা, ভিজিট ভিসা এবং এক্সিট ও রি-এন্ট্রি ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি করা হবে বলে নিশ্চিত করেছে সৌদির পাসপোর্ট অধিদপ্তর। এজন্য প্রবাসী কর্মীদের দেশটির পাসপোর্ট বিভাগে যাওয়ার দরকার হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com