মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা আজ

  • আপডেট টাইম : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪১ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : করোনার কারণে স্থগিত থাকা ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে। চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত।

আজ রোববার (১৯ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, শেরে বাংলা নগরে অবস্থিত কমিশনের প্রধান কার্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাধারণ ক্যাডারের ২ হাজার ৪৬৭ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। প্রথমদিনে ১৫০ জন অংশ নেবেন। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।

এই বিসিএসের ভাইভা শুরু হওয়ার কথা ছিলো গত ১৬ ফেব্রুয়ারিতে। এর মধ্যে করোনার সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হওয়ায় তা স্থগিত করা হয়।

২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন চার লাখ ১২ হাজার ৫৩২ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১০ হাজার ৯৬৪ জন।

৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২ জন, পররাষ্ট্রে ২৫ জন, করে ২৪ জন, শুল্ক আবগারিতে ৩২ জন ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com