রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক সরকারি জলমহাল ইজারায় প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষণ করা হবে : ভূমিমন্ত্রী ত্রিশাল থানা পুলিশ ২শিশুকে নির্যাতন ও হত্যাচেষ্টা ঘটনায় প্রধান আসামী কে গ্রেফতার ব্যাংকের নতুন সময় ১০টা থেকে ৩টা ময়মনসিংহে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বোয়িং বিমান কেনায় অগ্রগতি, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চায় সরকার ঢাবি উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের রজত জয়ন্তী উদযাপন পকেটমারের সন্দেহে জনসম্মুখে বৃদ্ধাকে ন্যাড়া করে ভিডিও ছড়ানো অভিযোগ তালায় সেচপাম্প সহ চোর আটক, জরিমানা আদায়!

ওমরায় গিয়ে মক্কায় মাওলানা ছফিউল্লাহর ইন্তেকাল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯
  • ৪২৩ বার পঠিত

ধর্ম ডেস্ক,সিটিজেন নিউজ: বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ (৬৫) সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কিং আব্দুল্লাহ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

কুমিল্লা জেলার চান্দিনা নিবাসী মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ একজন জনপ্রিয় আলেম হিসেবে পরিচিত ছিলেন। তিনি চান্দিনা উপজেলা সদরের আল-আমিন কামিল মাদরাসা সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। দেশ-বিদেশে রয়েছে তার অসংখ্য ছাত্র, ভক্তবৃন্দ ও গুণগ্রাহী।
গত ২০ মে তিনি পবিত্র ওমরাহ পালনে স্বস্ত্রীক পবিত্র নগরী মক্কায় যান। সেখানে ওমরা পালন করে মদিনায় প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা জিয়ারত করেন।

মদিনা থেকে আবার মক্কায় ফিরে আসেন। সেখানে গত ০৬ জুন ওমরাহ সম্পন্ন করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি পর হার্টের ব্লক রয়েছে বলে জানেন।

চিকিৎসকদের পরামর্শে ভর্তির পরপরই তার হার্টে ২টি রিং বসানো হয় এবং আরো একটি রিং বসাতে হবে বলেও জানান তারা।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে রেখে যান। পবিত্র নগরী মক্কায় তাকে দাফন করা হবে।

আল্লাহ তাআলা ইলমে দ্বীনের এ খাদেমকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। আমিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com