বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আদাবর থানার ওসি জাহিদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, হাসপাতালে পাঠানো হলো উপহার পবিত্র আশুরার ছুটি কবে, জানা গেল জেনে নিন কাঁঠালের পিঠা তৈরির রেসিপি

সহজে মেইল খুঁজে পাওয়ার ফিচার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৩ বার পঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক : জিমেইলের জন্য সার্চ ফিল্টার ফিচার নিয়ে এসেছে গুগল। নতুন এ ফিচারের সুবিধা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পাবেন। এর মাধ্যমে প্রয়োজনীয় ইমেল খুব সহজেই খুঁজে পাওয়া যাবে। জিমেইলে প্রতিনিয়ত আসা ইমেল থেকে প্রয়োজনীয় ইমেল খুঁজে পেতে এই নতুন ফিচারটি বিশেষ সহায়তা করবে।

এর ফলে ব্যবহারকারীরা খুব কম সময়েই তাদের প্রয়োজনীয় ইমেল সহজেই খুঁজে পাবে। এই নতুন সার্চ ফিল্টার ফিচারের মাধ্যমে নির্দিষ্ট কয়েকটি অপশনের সাহায্যেই প্রয়োজনীয় ইমেল খুঁজে পাওয়া সম্ভব হবে। এর ফলে অনেক পুরনো ইমেলও অতি সহজে খুঁজে পাওয়া যাবে।

ম্যাসেবেল-এর রিপোর্ট অনুযায়ী সম্প্রতি গুগল তার ওয়ার্কস্পেস ফোরামে অফিসিয়াল পোস্ট করে ঘোষণা করেছে জিমেইলের জন্য নতুন সার্চ ফিল্টার ফিচার নিয়ে আসা হয়েছে। এই ফিচারটি আগের বছর ওয়েব ভার্সনের জন্য নিয়ে আসা হয়েছিল। এখন সেটির সুবিধা পাবে অ্যান্ড্রয়েড ইউজাররা।

জিমেইলের এই নতুন সার্চ ফিল্টার ফিচারের মাধ্যমে অ্যান্ড্রয়েড ইউজাররা সহজেই তাদের যে কোনো ইমেল সহজেই খুঁজে পাবে। এখানে ফ্রম, সেন্ট টু, ডেট, অ্যাটাচমেন্ট অপশনের সুবিধা পাওয়া যাবে। এই সব অপশনের মাধ্যমে ইউজাররা তাদের ইনবক্সের যে কোনো ইমেল খুব সহজেই খুঁজে পাবে। সার্চ বারের এই সুবিধাটি পাওয়া যাবে জিমেইল-এর অ্যান্ড্রয়েড ডিভাইজে।

অ্যান্ড্রয়েড ইউজাররা এর সুবিধা পেতে শুরু করবে এই সপ্তাহের থেকেই। অ্যান্ড্রয়েড ডিভাইজের অ্যাপ আপডেট করলেই ইউজাররা নতুন এই ফিচারের সুবিধা পেতে শুরু করবে। গুগল-এর পক্ষে থেকে জানানো হয়েছে যে সকল ইউজাররা আপডেট করার পরেও এই নতুন সার্চ ফিল্টার ফিচারের সুবিধা পাবে না, তাদের ক্ষেত্রে অক্টোবর মাসের শেষ থেকেই এটি চালু করা হবে।

বর্তমানে জিমেইল একটি খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ। অফিস থেকে শুরু করে স্কুল প্রায় সব ক্ষেত্রেই এটি ব্যবহার করা হয়। এর মাধ্যমে কোনো মেসেজ, ডকুমেন্ট, ফাইল ইত্যাদি খুব সহজেই বিশ্বের নানা প্রান্তে পাঠানো যায়। এর ফলে হাজারও ইমেলের মধ্যে থেকে নিজেদের প্রয়োজনীয় ইমেল খুঁজে বার করার জন্য, জিমেইল-এর এই নতুন সার্চ ফিল্টার ফিচার খুবই কাজে আসবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com