বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে ৬৫৯ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

রাজশাহীতে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন এক নারী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৫ বার পঠিত

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে একসঙ্গে পাঁচটি সন্তান প্রসব করেছেন জেসমিন খাতুন নামে এক নারী। তবে অপরিণত অবস্থায় জন্ম নেওয়ায় বাচ্চাগুলো বাঁচেনি। জেসমিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের কাবাতুল্লাহ মোল্লাটল্লা গ্রামের নির্মাণ শ্রমিক শহিদুল ইসলাম শহিদের স্ত্রী।

জানা গেছে, আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বাড়িতেই সাড়ে চার মাস অন্তঃসত্ত্বা অবস্থায় একটি সন্তানের জন্ম দেন জেসমিন (২৪)। এরপর তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে আরও চারটি সন্তানের জন্ম দেন জেসমিন। তাকে ১৯ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখা হয়। আর চারটি বাচ্চাকে রাখা হয় ২৪ নম্বর ওয়ার্ডের একটি ইনকিউবেটরে।

জেসমিনের মা ফুলসন বেগম জানান, এবারই প্রথম গর্ভধারণ করেছিলেন তার মেয়ে। বাড়িতে প্রথমে একটি মেয়ে সন্তান হয়ে মারা গেছে। এরপর হাসপাতালে নেওয়ার পর চারটি ছেলে সন্তান হয়েছে।

রামেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক রাফিদ মোস্তফা বলেন, ‘মাত্র সাড়ে চার মাস বয়স হয়েছিল বাচ্চাগুলোর। তাদের কোনোভাবেই বাঁচানো সম্ভব ছিল না। বেলা ৩টার দিকে সিজারিয়ান অপারেশনের পর বিকাল ৫টার মধ্যেই বাচ্চা চারটি মারা গেছে।’

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com