সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কলকাতায় ধিক্কার মিছিল দিনাজপুরের বিরামপুরে উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ কুড়িগ্রামে জ্বালানি সংকটে জেলা প্রশাসনের নজরদারি কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর

টাকার জন্য নগ্ন ভিডিও বানিয়েছে শার্লিন-পুনম

  • আপডেট টাইম : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২৪৮ বার পঠিত

পর্নকাণ্ডে সাফাই দিলেন রাজ। বম্বে হাইকোর্টে দায়ের করা আগাম জামিনের আবেদনে শার্লিন-পুনমের অভিযোগ ওড়ালেন শিল্পার স্বামী।

পর্নোগ্রাফি মামলায় বম্বে হাইকোর্টে আগাম জামিনের আর্জি দায়ের করেছেন রাজ কুন্দ্রা। সেই আবেদনপত্রে পুনম পাণ্ডে ও শার্লিন চোপড়াকে নিয়ে বিস্ফোরক দাবি করেছেন শিল্পা শেট্টির স্বামী।

রাজের হয়ে তার কৌঁসুলি প্রশান্ত পাটিল ও স্বপ্নিল আম্বুরে আদালতকে জানান, আবেদনকারীর বিরুদ্ধে বা এই মামলার অপর কোনো সহ-অভিযুক্তর বিরুদ্ধে সেকশন ৬৭ এবং সেকশন ৬৭(এ) আরোপ করা যাবে না।

রাজের আইনজীবীদের অভিযোগ তদন্তকারীদের তরফে শার্লিন চোপড়া এবং পুনম পাণ্ডের ভিডিও গুলি পর্ন মামলার তথ্যপ্রমাণ হিসাবে যোগ করা হচ্ছে। কিন্তু সেই সব ভিডিও তৈরি বা তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে রাজের কোনো ভূমিকাই নেই বলে জানান অভিযুক্তর আইনজীবী। ওই সব ভিডিও শার্লিন ও পুনম নিজেরাই তৈরি করেছিল টাকা কামনোর লোভে, দাবি আইনজীবীর।

প্রাশান্ত পাটিল আরো জানান, যেহেতু হটশট অ্যাপে তৈরি ওই সব ভিডিওতে সরাসরি কোনো যৌন মিলন দেখানো হয়নি তাই আইটি অ্যাক্টের ৬৭-এ ধারা যোগ করা কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। রাজ কুন্দ্রা কোনোভাবেই ওই সকল কনটেন্ট তৈরির সঙ্গে সরাসরি যুক্ত নন।

তিনি বলেন- হতে পারে, ওই ভিডিওগুলো ইরোটিক (যৌনতায় ভরপুর) কিন্তু সেখানে কোনোরকম যৌন মিলন বা সম্পর্ক দেখানো হয়নি। হটশটস অ্যাপের যে ভিডিও গুলি নিয়ে বিতর্ক চলছে। সেগুলো যখন তৈরি হয়েছিল বা আপলোড করা হয়েছিল সেই সময় রাজ কুন্দ্রা ওই অ্যাপের দায়িত্বে ছিলেন না বলে দাবি করেন তার আইনজীবী।

পর্ন মামলায় গত জুলাই মাসে শার্লিন চোপড়া এবং পুনম পাণ্ডের অন্তর্বতী জামিন মঞ্জুর করেছিল বম্বে হাই কোর্ট। ২০শে সেপ্টেম্বর পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনোরকম শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণ করা যাবে না, জানিয়েছিল আদালত। পরে সেই সময়সীমা বাড়িয়ে দেওয়া হয় ২৫শে নভেম্বর পর্যন্ত। শার্লিন ও পুনম যদিও স্পষ্ট জানিয়েছেন, অ্যাডাল্ট ছবিতে অভিনয় করতে রাজ কুন্দ্রা বাধ্য করেছিল তাদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com