মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে: চসিক মেয়র সাবেক প্রধানমন্ত্রী ওলির মুক্তির দাবিতে বিক্ষোভ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার লক্ষ্যে ডিএনসিসি’র উন্নয়ন কাজে গুণগতমান নিশ্চিতে প্রকৌশলীদের মাঠে থাকা বাধ্যতামূলক বদলগাছী উপজেলায় কর্মরত কিছু সাংবাদিকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পেশাগত পরিচয়ের অপব্যবহার করে অনৈতিক সুবিধা বিমানকে যাত্রীবান্ধব ও লাভজনক করার আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর কুড়িগ্রামে জেলা পর্যায়ে বিকেএসপির খেলোয়াড় বাছাই অনুষ্টিত। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা “মিজ হোসনে আরা” কে ফুলেল শুভেচ্ছা প্রদান। ভাঙনের মুখে সাতক্ষীরার দুই শত বছরের ঐতিহ্যবাহী বুধহাটা বাজার উলিপুরে সংবাদ প্রকাশের পর চিকিৎসার অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জায় লড়ছেন অসহায় শিশু আঁখির পাশে, উপজেলা প্রশাসন

আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত সায়েম সোবহান আনভীর

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৫ বার পঠিত

‘সেন্ট মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড’ পুরস্কারে সম্মানিত হলেন বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

বাংলাদেশের মিডিয়া জগতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড প্রবর্তনের ২২ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার ‘ইন্ডিয়ান ফর কালচারাল রিলেশনস’ (আইসিসিআর)-এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এই সম্মাননা দেয় মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি।

পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় একটি মানপত্র, মাদারের ছবিসহ একটি স্মারক, উত্তরীয়, মিষ্টির প্যাকেট।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক দেবাশীষ কুমার, মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান অ্যান্থনি অরুণ বিশ্বাসসহ বিশিষ্টরা। উপস্থিত ছিলেন বসুন্ধরা মিডিয়া গ্রুপের শীর্ষ কর্মকর্তারাও।

সম্মাননা পেয়ে আবেগাপ্লুত সায়েম সোবহান আনভীর জানান, “এটা দারুণ এক অনুভূতি। মাদার তেরেসার মত একজন ব্যক্তির নামাঙ্কিত সম্মাননা পেয়ে আমি সত্যিই আনন্দিত।”

মাদার তেরেসা অ্যাওয়ার্ড প্রাপকদের মধ্যে যারা বেঁচে নেই তাদের প্রতি শোক জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে স্বাগতিক ভাষণে অ্যান্থনি অরুণ বিশ্বাস বলেন, বিশ্বের এতো শহর থাকতেও মানবসেবার জন্য মাদার তেরেসা কলকাতাকে বেছে নিয়েছিলেন। প্রথম দিকে তাকে এই কাজ করতে প্রচণ্ড বাধার মুখে পড়তে হয়েছিল। তাকে গ্রামে পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি তখন। আজ সেই মহীয়সী সিস্টার থেকে মাদার, এবং মাদার থেকে সন্ত হয়েছেন।’

উল্লেখ্য, আগেও বিভিন্ন সময়ে এই সম্মাননা পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com