সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

তলিয়ে গেছে দৌলতদিয়া ফেরিঘাট, শতাধিক যান আটকা

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ২০৯ বার পঠিত

বর্ষা মৌসুম আসার আগেই হঠাৎ পদ্মা ও যমুনা নদীর পানি বাড়ার কারণে তলিয়ে গেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট। এতে ৫ নম্বর ফেরিঘাটের সংযোগ সড়কসহ পন্টুনের এক-তৃতীয়াংশ রয়েছে পানির নিচে।

ফলে দুর্ঘটনা এড়া‌তে এ ঘাট দি‌য়ে যানবাহন পারাপার বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। এ করণে দৌলতদিয়া প্রান্তে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ফলে ঢাকামুখী অনেক যাত্রী ঘা‌টে এসে ফি‌রে যা‌চ্ছে বাড়িতে।

শুক্রবার (২০ মে) সকা‌লে দৌলতদিয়া ফে‌রিঘা‌টে দেখা যায়, পানিবৃদ্ধির কারণে দৌলত‌দিয়া প্রা‌ন্তের ৫ নম্বর ফে‌রিঘাটের সংযোগ সড়কসহ পন্টুনের এক-তৃতীয়াংশ পানির নিচে রয়েছে। এতে ওই ঘাটটি বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ।

ফেরিঘাটের জি‌রো প‌য়েন্ট থে‌কে ঢাকা খুলনা মহাসড়‌কে নদী পা‌রের অপেক্ষায় র‌য়ে‌ছে সাত শতা‌ধিক যানবাহন। এগু‌লোর ম‌ধ্যে শত শত যাত্রীবাহী বাস র‌য়ে‌ছে। মধ‌্যরাতে ফে‌রিঘা‌টে আসা বাসগু‌লো এখন পর্যন্ত ফে‌রি‌তে উঠতে পা‌রে‌নি। দীর্ঘ সময় অপেক্ষায় থে‌কে চরম ভোগা‌ন্তি পোহা‌তে হ‌চ্ছে যাত্রীদের। যানজটে আটকা ট্রাক ও কাভার্ড ভ‌্যা‌নগু‌লোর ভুগছে দুই দিন ধরে।

ঘাট-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে ফেরিঘাট রয়েছে মোট ৭টি। এর মধ্যে ৩, ৬ ও ৭ নং ফেরিঘাট বর্তমানে সচল রয়েছে। বাকি ঘাটগুলো বিভিন্ন কারণে বন্ধ রয়েছে। সম্প্রতি পানি উঠে যাওয়ায় ৫ নং ফেরিঘাটও এখন বন্ধ রয়েছে। মাত্র তিনটি ঘাট সচল থাকায় দৌলতদিয়া প্রান্তে ঘাট সংকট সৃষ্টি হয়েছে।

যাত্রী ও চাল‌করা ক্ষোভ প্রকাশ ক‌রে ব‌লেন, গত বর্ষা মৌসুমে দৌলতদিয়ার বেশির ভাগ ফেরিঘাট ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু কর্তৃপক্ষ ঘাটগুলোর স্থায়ী সংস্কার না করে জোড়াতালি দিয়ে চালাচ্ছিল। দৌলতদিয়ার ৭টি ফেরিঘাটের মধ্যে এখন সচল রয়েছে মাত্র ৩টি ঘাট। এতে দক্ষিণবঙ্গ থেকে আসা ঢাকামুখী যানবাহন ও যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে।

বিআইডব্লিউ‌টি‌সির দৌলত‌দিয়া ফে‌রিঘা‌টের ব‌্যবস্থাপক প্রফুল্ল চৌহান ব‌লেন, হঠাৎ নদীতে পানি বাড়ার কারণে দৌলতদিয়া ৫ নম্বর ঘাট তলিয়ে গেছে। এতে দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ঘাটটি বন্ধ রাখা হয়েছে। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে ৩টি ঘাট সচল রয়েছে।

তিনি আরো বলেন, যাত্রী ও যানবাহন পারাপা‌রে এই নৌরুটে ১৯‌টি ফে‌রি চলাচল কর‌ছে। ঘাট সংক‌টের কার‌ণে আমা‌দের ফে‌রি চলাচল বিঘ্ন হ‌চ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com