সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত মোহাম্মদপুরে বসিলা ব্রিজের নিচে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য আইএইচএফ ট্রফিতে দুই বিভাগে রূপা জিতল বাংলাদেশ যুদ্ধবিরতি আলোচনায় তেহরানে কাতারের প্রতিনিধি দল ক্রিকেটার নাঈম হাসানের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জামায়াতের শিক্ষার সুযোগ পৌঁছালে সুপ্ত প্রতিভা বিকশিত হবে: জুবাইদা রহমান কুড়িগ্রােমে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বিরোধ ভুলে দিলজিতের সঙ্গে দেখা করতে চান কঙ্গনা

ইরানি কর্নেলকে হত্যার দায় স্বীকার ইসরাইলের

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ২১৫ বার পঠিত

ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর কর্নেল সাঈদ খোদাইকে হত্যার দায় স্বীকার করেছে ইসরাইল। গেল রোববার তেহরানে নিজের ঘরের বাইরে একটি গাড়িতে বসে থাকা অবস্থায় মোটরসাইকেল আরোহী এক বন্দুকধারী তাকে গুলি করে হত্যা করে।

বুধবার (২৫ মে) দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের কাছে এই হত্যার দায় স্বীকার করেছে ইসরাইল। কর্নেল সাঈদ খোদাইকে হত্যার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসি। আর এ হত্যাকাণ্ডের জন্য ‘বৈশ্বিক ঔদ্ধত্য-শক্তিকে’ দায়ী করে বিপ্লবী গার্ডস বাহিনী।
ইসরাইলসহ মার্কিন মিত্রদের বোঝাতে ইরান এই বিশেষণ ব্যবহার করছে।

এক গোয়েন্দা কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আমেরিকান কর্মকর্তাদের ইসরাইল জানিয়েছে যে, তারা এই হত্যার পেছনে রয়েছেন। কুদস ফোর্সের মধ্যে গোপন গোষ্ঠীগুলোর অভিযান বন্ধে ইরানকে হুঁশিয়ারি দিতে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে। ইরানের মতাদর্শিক সামরিক বাহিনী বিপ্লবী গার্ডসের বিদেশি অভিযানের শাখা হলো কুদস ফোর্স।

সাঈদ খোদাইকে কুদস ফোর্সের একজন সদস্য হিসেবে আখ্যায়িত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমগুলো। এর আগে খবরে বলা হয়েছে, সিরিয়ায় কর্নেল সাঈদের একটা পরিচিতি আছে। সেখানে প্রেসিডেন্ট বাসার আল-আসাদের বাহিনীকে সমর্থন দিতে সামরিক উপদেষ্টা মোতায়েন করেছে ইরান।

মঙ্গলবার তেহরানের মধ্যাঞ্চলে সাঈদ খোদাইর দাফনে হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন। রাজধানীর শীর্ষ ইমাম তার জানাজা পড়িয়েছেন। জাতীয় পতাকা দিয়ে তার কফিন মোড়ানো ছিল। তাকে শহীদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

এমন এক সময়ে এই হত্যাকাণ্ড হয়েছে, যখন বিশ্ব শক্তিগুলোর সঙ্গে ইরানের পরমাণু আলোচনা অব্যাহত রয়েছে। চুক্তিতে যেসব শর্তের কথা ইরান বলছে, তাতে বিপ্লবী গার্ডস বাহিনীকে মার্কিন সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার দাবি তোলা হয়েছে। যদিও সেই দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com