মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার

ওজন কমাতে আদার চা কার্যকরী ভূমিকা রাখে

  • আপডেট টাইম : রবিবার, ১৬ জুন, ২০১৯
  • ৪২৫ বার পঠিত

লাইফস্টাইল ডেস্ক,সিটিজেন নিউজ: ব্যস্ত জীবনে শরীরচর্চা ও সঠিকভাবে ডায়ের্ট চার্ট মেনে চলাও আপনার পক্ষে কষ্টকর।হঠাৎ ওজন বেড়ে যাওয়া মোটেই ভালো লক্ষণ নয়। এতে নিজের সৌন্দর্য যেমন নষ্ট হয়, তেমন শরীরে বাসা বাধতে শুরু করে জটিল সব রোগ।

ওজন কমাতে অনেকে অনেক রকম ডায়েট ফলো করে থাকেন। তবে আপনি জানেন কি; আদা খেয়ে ওজন কমানো যায়। এজন কমানোর জন্য আপনি খেতে পারেন আদা চা। আদা চা আপনার ওজন কমাবে।
আদা চা শুধু ওজন কমায় না; এর রয়েছে আরও অনেক গুণাগুণ। আদা চা শরীরের জন্য খুবই উপকারি। বহু শতাব্দী ধরে আদাকে স্বাস্থ্যকর ও বহু গুণসমৃদ্ধ খাবার হিসেবে ধরা হয়। আদার মধ্যে রয়েছে ব্যাকটেরিয়ারোধী, ভাইরাসরোধী, প্রদাহরোধী উপাদান।

এছাড়া আদা ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, বিভিন্ন মিনারেলের অন্যতম উৎস। আদা হজম পদ্ধতি ভালো করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, লিভার পরিষ্কার রাখে, অ্যাজমা ও হৃদরোগ প্রতিরোধে কাজ করে।

আদার সঙ্গে লেবু

আদা চা বানানোর পর তাতে লেবুর রস মেশান। এছাড়া এক গ্লাস পানিতেও লেবুর রস ও আদার টুকরা মিশিয়ে খেতে পারেন। এতে আপনার শরীরের অতিরিক্ত মেদ কমবে। ফলে ওজনও কমবে।

গ্রিন টি ও আদা

গ্রিন টির সঙ্গে আদা কুচি মিশিয়ে খেতে পারেন। এছাড়া সরাসরি আদার রস মিশিয়ে নিতে পারেন পানির সঙ্গে। অথবা আদা চিবিয়ে খেলেও উপকার পাবেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com