রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তুরাগে ১৪৮ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সুজন গ্রেপ্তার খাস জায়গায় দোকান ঘর তুলে চান শিক্ষক, বাঁধা দেয়ার কাল হলো বিএনপি নেতার ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার

নগ্ন হওয়ায় আইনি ঝামেলার মুখে রণবীর

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২০৭ বার পঠিত

সম্প্রতি নগ্ন ফটোশুট করে হইচই ফেলে দিয়েছেন বলিউড তারকা রণবীর সিং। সেই ছবি নিয়ে আলোচনা থামছেই না৷ সমালোচনাও চলছে। এবার ঐ ফটোশুটের জন্য আইনি ঝামেলার মুখে পড়েছেন রণবীর৷ অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে তার নগ্ন ছবির মাধ্যমে ‘নারীদের অনুভূতি আঘাত করেছেন’ তিনি।

সোমবার, ২৫ জুলাই এই অভিযোগে রণবীরের বিরুদ্ধে এফআইআর-এর জন্য মুম্বাই পুলিশের কাছে আবেদন করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন এক পুলিশ কর্তকর্তা।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব মুম্বাই শহরতলীর একটি বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মকর্তা চেম্বুর থানায় এফআইআর আবেদনটি জমা দিয়েছেন।

অভিযোগকারী বলেছেন, ‘অভিনেতা নারীদের অনুভূতিতে আঘাত করেছেন এবং তার ছবির মাধ্যমে তাদের শালীনতাকে অপমান করেছেন’।

অভিযোগকারী তথ্য প্রযুক্তি আইন এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিনেতার বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে মুখ খুলেননি রণবীর সিং।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com