বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

জো বাইডেনের পিছু ছাড়ছে না করোনাভাইরাস!

  • আপডেট টাইম : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৯৭ বার পঠিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসের আক্রমণ থেকে সেরে ওঠার ঠিক পরপর আবার প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

গত ২১ জুলাই প্রথমবার জো বাইডেনের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়। এরপর প্রেসিডেন্ট বাইডেন চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নেন।

গত মঙ্গলবার নতুন পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। মঙ্গলবার থেকে শুরু করে শুক্রবার চারবার তার করোনা পরীক্ষা করা হয়। এরমধ্যে চারবারই ফলাফল নেগেটিভ আসে। ফলে ঘোষণা দেওয়া হয় বাইডেন সেরে ওঠেছেন।

কিন্তু শনিবার ফের তার করোনা ধরা পড়ে। জো বাইডেন জানান, নিজের মধ্যে করোনার কোনো উপসর্গ খুঁজে পাননি তিনি এবং বর্তমানে সুস্থ আছেন।

অন্যদিকে, জো বাইডেনের চিকিৎসকরা জানান, নতুন করে প্রেসিডেন্ট বাইডেনকে করোনার চিকিৎসা দেওয়া হবে না। কিন্তু তাকে তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com