বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

গায়ে হলুদ: ফেরার পথে ট্রাকচাপায় কনেসহ আহত ৬

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ২২৫ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে গায়ে হলুদের অনুষ্ঠান থেকে ফেরার পথে অটোরিকশার সঙ্গে ট্রাকের ধাক্কায় কনেসহ ছয়জন আহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের অটোচালক মফিজুল ইসলাম (৩০), একই গ্রামের ময়েজ উদ্দিনের মেয়ে কনে ময়ূরী খাতুন (১৮), আব্দুল কাদেরের মেয়ে হাবিবা আক্তার (১৬), সাবের আলীর মেয়ে নাজরিন খাতুন (১৫), সবুর আলীর স্ত্রী আলেয়া খাতুন (৩৫) ও ময়েজ উদ্দিনের স্ত্রী রুমালী বেগম (৫৫)।

স্থানীয়রা জানান, পলশা গ্রামের এক আত্মীয়ের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে অটোরিকশাটি ঘুঘুডিমা মোড় পার হলে বিপরীত দিক থেকে আসা রহনপুর-নবাবগঞ্জগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন অটোরিকশার যাত্রীরা। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com