শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে গণধোলাইয়ের শিকার চেয়ারম্যান রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি

সিলেটে তরুণীকে আটকে রেখে গণধর্ষণ

  • আপডেট টাইম : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ২০৪ বার পঠিত

সিলেটে তিনদিন আটকে রেখে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ‌দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি ধর্ষণে সহায়তার অভিযোগে এক নারীকেও গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) ভোররাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার মেরুয়াখলা গ্রামের আবুল কালামের মেয়ে জুলেখা জুলি (১৯) , সুনামগঞ্জ সদর থানার হাছননগর গ্রামরে জুনু মিয়ার ছেলে জুবায়ের হোসেন (২৮) ও জালালাবাদ থানার নাজিরেরগাঁওয়ের আব্দুল মছব্বিরের ছেলে জয়নাল মিয়া (৪০)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো নাজমুল হুদা খানের বরাত দিয়ে জানান, ১৯ আগস্ট রাত ৯টা থেকে ২১ আগস্ট দিবাগত রাত প্রায় ৩টা পর্যন্ত নাজিরেরগাঁওয়ের জুবায়ের হোসেনের স্ত্রী জুলেখার ঘরে আটকে রেখে ৭ জন মিলে ওই তরুণীকে ধর্ষণ করেন। এ কাণ্ডে সহযোগিতা করেন জুলেখা।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে ২৩ আগস্ট জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের আদালতে প্রেরণ ও ভুক্তভোগীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করা হয় বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com