শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে পিরোজপুরে ২ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় কুয়েত ফেরত প্রবাসী মোহাম্মদ আক্তারুজ্জামান মিরাশ মিয়ার দুটি আম বাগানে বিভিন্ন জাতের সুস্বাদ আমের সমারোহ তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

রাজধানীর কল্যাণপুরের পেট্রল পাম্পের আগুন নিভেছে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯
  • ৩৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর কল্যাণপুরের রাজিয়া পেট্রল পাম্পের তেলের ডিপোতে লাগা ভয়াবহ আগুন নেভানো হয়েছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ মঙ্গলবার বিকেল সোয়া ৫টায় এ আগুন লাগে। খবর পেয়ে প্রাথমিকভাবে ৬টি, এরপর পর্যায়ক্রমে দুটি করে মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল সিকদার জাগো নিউজকে বলেন, আগুন খোলা স্থানে লাগলেও আশপাশে আবাসিক ভবন এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল ছিল। অতিরিক্ত গাড়ি পাঠানো হয়। তেলের কারণে আগুনের তীব্রতা দ্রুত বেড়ে যায়, চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের লোকজন আগুনে নেভানোর পাশাপাশি আশপাশের ভবন থেকে মানুষজনকে সরিয়ে দেন। হাসপাতাল থেকে অনেকে স্বেচ্ছায় নেমে আসেন।

প্রত্যক্ষদর্শী শামীম হোসেন বলেন, সোয়া ৫টায় গাড়ি দিয়ে যাওয়ার সময় হঠাৎ আগুন লাগতে দেখি। ১০ সেকেন্ডের মধ্যে ফুলকি সৃষ্টি হয়ে আগুন ছড়িয়ে যায়। আশপাশের লোকজন ছোটাছুটি করতে থাকে। প্রায় ১০ মিনিট পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন।

রাসেল শিকদার বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছে। তারা অফিসে ফিরে রিপোর্ট দেবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com