বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে ১,৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার শিল্পকলা একাডেমির বর্ণাঢ্য আয়োজন ‘চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব’ আইনের রক্ষক না ভঙ্গকারী পুলিশ সদস্য হৃদয় কুমারের বিরুদ্ধে ইয়াবা বাণিজ্যের অভিযোগ নগর জুড়ে তোলপাড় উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি

পঞ্চগড়ে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ২০২ বার পঠিত

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি হাসান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার ১৯ দিন পর তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আটোয়ারী থানা পুলিশ৷ জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউপির জেমজুট এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়৷ তবে বাড়ি থেকে অটোতে করে আটোয়ারী যাওয়ার সময় ফায়ার সার্ভিস মোড়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

জানা গেছে, হাসান আলী আটোয়ারী উপজেলার পুরাতন আটোয়ারীর মালগোবা এলাকার মৃত আমিনার রহমানের ছেলে৷

পুলিশ জানায়, বিয়ের কথা বলে গত ৬ আগস্ট গভীর রাতে ওই কিশোরীকে ডেকে এনে আটোয়ারী উপজেলার পূরাতন আটোয়ারী এলাকার বন্দর পাড়া গ্রামের একটি চা বাগানে আটোয়ারী উপজেলার পুরাতন আটোয়ারী মালগোবা গ্রামের মৃত আমিনার রহমানের পুত্র প্রেমিক হাসান আলী, একই গ্রামের সমিজুল ইসলামের ছেলে রাজু ইসলাম, পুরাতন আটোয়ারীর মৃত গিয়াসউদ্দীনের ছেলে সাইফুল ইসলাম, ফতেহপুর গ্রামের খামির উদ্দিনের ছেলে মো. সবুজ, আব্দুর রহমানের ছেলে আমিনুল ইসলাম ওরফে ডিপজল, খাজিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম ও কৈলাসের ছেলে অমর সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় পরদিন ওই কিশোরীর বাবা আটোয়ারী থানায় ৭ জনের নামে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ হাসানের বন্ধু আটোয়ারী উপজেলার মালগোবা একই গ্রামের সমিজুল ইসলামের ছেলে রাজু ইসলাম ও পুরাতন আটোয়ারীর মৃত গিয়াসউদ্দীনের ছেলে সাইফুল ইসলামকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ মামলার প্রধান আসামি হাসানসহ এজাহার ভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করলো পুলিশ। রাজু ও সাইফুল বর্তমানে জেলা কারাগারে রয়েছে।

মামলার বাদী ও ভুক্তভোগী কিশোরীর বাবা জানায়, ৯৯৯-এ ফোন করে অবহিত করলে জেমজুট এলাকা থেকে হাসানকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে আটোয়ারী থানার ওসি সোহেল রানা মামলার প্রধান আসামি হাসানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদ চলছে। আগামীকাল শুক্রবার তাকে আদালতে হাজির করা হবে।

পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, মামলার প্রধান আসামি হাসানসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণ মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com