রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

স্বামীর যে ইচ্ছের কথা জেনে আত্মহত্যা করলেন স্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১৭৯ বার পঠিত

স্বামীর সঙ্গে ঝগড়ার পর ভাইয়ের বাসায় ছিলেন স্ত্রী। মাঝে হয়েছে মামলা, জেল খেটেছেন স্বামী। এরপর স্ত্রী জানতে পারলেন, তার স্বামী আরেকটি বিয়ে করবেন। এমন কথা জেনে আত্মহত্যা করেছেন তিনি।

ঢাকার কদমতলী থানার শ্যামপুর বালুরমাঠ এলাকায় ঘটেছে এমন ঘটনা। আত্মহত্যা করা সেই গৃহবধূর নাম মোছা. খাদিজা আক্তার (১৭)।

শুক্রবার (২৬ আগস্ট) রাত পৌনে ১১টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মৃতের ভাই রিয়াজ বলেন, আমার বোনকে তার স্বামী নাঈম ও শাশুড়ি মারপিট করে। এরই জেরে আমার বোন দুই মাস ধরে আমাদের বাড়িতে থাকে। এরপর তার স্বামীর বিরুদ্ধে আমার বোন মামলা দায়ের করে।

তিনি আরো বলেন, মামলায় জেল কাটার পর জামিনে আসার পর প্রতিবেশী জানান, তার স্বামী আবার বিয়ে করবে। এই খবর শুনে আমার বোন তার স্বামীকে ফোন দেয়। এ নিয়ে আমার বোনের সঙ্গে তার স্বামীর কথা কাটাকাটি হয়। পরে আজ রাতে সবার অজান্তে সে আত্মহত্যা করে।

রিয়াজ যোগ করেন, নাঈমের একটি চায়ের দোকান আছে। পারিবারিকভাবেই তার সঙ্গে আমার বোনের বিয়ে হয়। আমরা নাঈমের ফোনে ফোন দিয়েছিলাম তার ফোন বন্ধ পাচ্ছি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা কদমতলী থানাকে জানিয়েছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com