মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুরাইনে বাস শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

  • আপডেট টাইম : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭১ বার পঠিত

রাজধানীর জুরাইনে বাস শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে পথচারীসহ ছয়জন আহত হয়েছেন। শুক্রবার রাতে জুরাইন রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ৩৫ বছর বয়সী হন রনি হাসান, ৩৩ বছরের আরমান হোসেন, ২৮ বছরের মো. মাসুম, ১৬ বছরের পথচারী পারভেজ, ২৫ বছরের মেরাজ ও সোহাগ।

আহত সোহাগ জানান, সকালে এক শ্রমিককে মারধর করেন শ্রমিক নেতা আরিফুল ইসলাম মাসুদ। এ নিয়ে সন্ধ্যায় বাস কাউন্টারে একটি বৈঠকের কথা ছিল। সেখানে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ।

আহত রনি বলেন, ঘটনাস্থলে মাহবুব, আকাশ, মাসুদসহ কয়েকজন মিলে আমাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। আমি এর সুষ্ঠু বিচার চাই।

শ্যামপুর মডেল থানার ওসি মফিজুল আলম বলেন, জুরাইন রেলগেট এলাকায় বাস স্টপেজ রয়েছে। সেখানে সবসময় বাসে যাত্রী ওঠানামা করেন। তাই সব সময় পরিবহন শ্রমিকরা থাকেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com