বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে ৬৫৯ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

নিউজিল্যান্ডকে প্রাণিসম্পদ খাতে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪২ বার পঠিত

নিউজিল্যান্ডের বিনিয়োগকারীদের বাংলাদেশের প্রাণিসম্পদ খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার বিকেলে বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত নিউজিল্যান্ডের নতুন হাইকমিশনার ডেভিড গ্রেগোরি পাইন তার কাছে পরিচয়পত্র পেশ করার সময় রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

এ সময় রাষ্ট্রপ্রধান বলেন, বাংলাদেশ সমুদ্রগামী জাহাজ, পোশাক, ওষুধ, সিরামিকসহ বিশ্বমানের বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে থাকে। নিউজিল্যান্ড বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানি করতে পারে।

প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাতকালে রাষ্ট্রপতি বলেন- স্বাধীনতার পর বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দিকের দেশ নিউজিল্যান্ড। তিনি হাইকমিশনারকে বলেন, নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং এ সম্পর্ক ক্রমান্বয়ে বহুমাত্রিক ক্ষেত্রে সম্প্রসারিত হচ্ছে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার প্রদানের জন্য নিউজিল্যান্ডের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, এর মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য-বিনিয়োগ আরো সম্প্রসারিত হবে।

এর আগে, নতুন দূত বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর একটি অশ্বারোহী দল তাদের ‘গার্ড অব অনার’ প্রদান করে।

নিউজিল্যান্ডের নতুন হাইকমিশনারও দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com