সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন। রাজশাহীতে বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত মোহাম্মদপুরে বসিলা ব্রিজের নিচে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য আইএইচএফ ট্রফিতে দুই বিভাগে রূপা জিতল বাংলাদেশ যুদ্ধবিরতি আলোচনায় তেহরানে কাতারের প্রতিনিধি দল ক্রিকেটার নাঈম হাসানের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জামায়াতের শিক্ষার সুযোগ পৌঁছালে সুপ্ত প্রতিভা বিকশিত হবে: জুবাইদা রহমান কুড়িগ্রােমে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বিরোধ ভুলে দিলজিতের সঙ্গে দেখা করতে চান কঙ্গনা

মেট্রোরেলের ভাড়া ৫০ শতাংশ কমানোর দাবি

  • আপডেট টাইম : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৫ বার পঠিত

ঢাকা মহানগরীতে চালু হতে যাওয়া মেট্রোরেলের সরকার নির্ধারিত ভাড়া ৫০ শতাংশ কমানোর দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।

বুধবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি হাজি মো. শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এ দাবি জানান।

প্রতি কিলোমিটারে পাঁচ টাকা এবং সর্বনিম্ন ২০ টাকা ভাড়া নির্ধারণের সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে নাগরিক সংগঠনটির বিবৃতিতে বলা হয়, বেসরকারি বাসের সর্বনিম্ন ভাড়া যেখানে ১০ টাকা, সেখানে রেলের মতো রাষ্ট্রীয় পরিবহন সংস্থার দ্বিগুণ ভাড়া সম্পূর্ণ অন্যায্য, অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য। এতে যেমন একদিকে সাধারণ জনগণের যাতায়াত ব্যয় বেড়ে যাবে, তেমন অনদিকে বাস-মিনিবাসসহ বেসরকারি পরিবহন মালিকেরা বেশি লাভবান হবেন।

বিবৃতিতে জাতীয় কমিটির নেতৃবৃন্দ বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন ব্যয় অত্যাধিক বেড়ে যাওয়ার পাশাপাশি ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির ফলে জনগণের জীবনযাত্রার ব্যয় ৪০ শতাংশেরও বেশি বেড়ে গেছে। স্বল্প ও নির্দিষ্ট আয়ের মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে। এক্ষেত্রে ঢাকায় বসবাসকারীদের সমস্যা আরো বেশি। এমন অবস্থায় মেট্রোরেলের অস্বাভাবিক ভাড়া নির্ধারণ করে আগাম ঘোষণা দেওয়ায় রাজধানীবাসী চরম হতাশ ও ক্ষুব্ধ হয়েছে।

জাতীয় কমিটি রাষ্ট্রীয় এ পরিবহনের সর্বনিম্ন ভাড়া ৫০ শতাংশ কমিয়ে ১০ টাকা এবং প্রতি কিলোমিটারের ভাড়া পাঁচ টাকা থেকে কমিয়ে সর্বোচ্চ তিন টাকা নির্ধারণের জোর দাবি জানিয়েছে।

প্রসঙ্গত, আগামী ডিসেম্বরে চালু হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত মেট্রোরেল। প্রথম পর্যায়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এই রেল চলবে। এ রুটের ভাড়া ধরা হয়েছে জনপ্রতি ৬০ টাকা। পরবর্তী সময়ে মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত চলবে এই পরিবহন। সে ক্ষেত্রে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত জনপ্রতি ১০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com