রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

জাপানে সুপার টাইফুন নানমাদলের তাণ্ডব

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯২ বার পঠিত

জাপানে তাণ্ডব চালাচ্ছে সুপার টাইফুন নানমাদল। এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৬০ জন।

উপকূল থেকে গতিপথ পরিবর্তন করে শক্তিশালী টাইফুন নানমাদল তাণ্ডব চালাচ্ছে জাপানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে। অব্যাহত রয়েছে ঝড় ও প্রবল বৃষ্টিপাত।

দেশটির ১৪তম শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বিধ্বস্ত অঞ্চলটির বিভিন্ন এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও আবাসিক স্থাপনা। বিদ্যুৎবিচ্ছিন্ন অঞ্চলটির দুই লাখের বেশি মানুষ।

ক্ষয়ক্ষতি কমাতে অন্তত ৯০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এরইমধ্যে কয়েক লাখ মানুষ ঠাঁই নিয়েছেন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে।

ঘূর্ণিঝড় নানমাদলকে ‘নজিরবিহীন’ অ্যাখ্যা দিয়ে আরও বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাজধানী টোকিওতে ঝড়টি আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। টোকিও এবং কিউশুর একটা বড় অংশে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। বাতিল করা হয়েছে পাঁচ শতাধিক ফ্লাইট। বন্ধ রয়েছে বুলেটসহ আঞ্চলিক ট্রেন চলাচল।

এদিকে, শক্তিশালী হারিকেন ফিওনার আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের পুয়ের্তো দ্বীপ। হারিকেনের দাপটে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন দ্বীপটির অনেক এলাকা। ডোমিনিক প্রজাতন্ত্রেও আঘাত হেনেছে ঝড়। এর আগেই সেখান থেকে অন্যত্র সরিয়ে নেয়া হয় কয়েক হাজার বাসিন্দাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com