রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

মাছ শিকারের ২২ দিনের নিষেধাজ্ঞা শুক্রবার শুরু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১৯৭ বার পঠিত

বৈরী আবহাওয়ার রেশ কাটতে না কাটতেই শুক্রবার (৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ২২ দিনের মাছ শিকারের নিষেধাজ্ঞা।

গত ২৩ জুলাই ৬৫ দিনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর দুই মাসের বেশির ভাগ সময় ছিল প্রতিকূল আবহাওয়া।

ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে ২৮ অক্টোবর পর্যন্ত জেলেদের সংসারের ব্যয়ভার বহন ও দাদনের ঋণ পরিশোধ করা কঠিন হয়ে পড়বে।

জেলেরা বলছেন, এ সময় সাগর উপকূলের হাজার হাজার জেলেকে বেকার সময় পার করতে হবে। তাই সংসারের ব্যয়ভার বহন ও দাদনের ঋণ পরিশোধ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তারা।

জেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, নিষেধাজ্ঞার সময় মাছ শিকার থেকে বিরত রাখতে প্রচার চালানো হচ্ছে। এই সময় বেকার জেলেদের খাদ্যসহায়তা হিসেবে ২০ কেজি করে চাল দেয়া হবে।

জেলে ও মৎস্য ব্যবসায়ীদের দাবি, নিষেধাজ্ঞার সময় বাংলাদেশিরা মাছ ধরা থেকে বিরত থাকলেও ভারতীয় জেলেরা এ দেশের জলসীমায় মাছ শিকার করে। তাই দু’দেশের সমন্বয়ে নিষেধাজ্ঞার সময়কাল নির্ধারণের দাবি তাদের।

মৎস্য বিভাগের তথ্য বলছে, পটুয়াখালীতে জেলের সংখ্যা এক লাখেরও বেশি। এর মধ্যে নিবন্ধিত জেলের সংখ্যা ৭৯ হাজার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com