মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যাত্রাবাড়ীতে চলন্ত বাস থেকে ধাক্কা, প্রাণ গেল যাত্রীর

  • আপডেট টাইম : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২০৭ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে ৮ নম্বর পরিবহনের একটি বাস থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়ায় আবু সায়েম মুরাদ (৩৬) নামে এক যাত্রী নিহত হয়েছেন।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা চালক মো. শাহ আলম (৪৫) ও হেলপার মোহনকে (২২) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। পরে ঐ বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

শনিবার সন্ধ্যা ৬টায় এ ঘটনার পর গুরুতর আহত অবস্থায় আবু সায়েমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার এসআই আশরাফুল ইসলাম বলেন, নিহত যাত্রী মুরাদ মতিঝিল থেকে অফিস শেষ করে আট নম্বর বাসে ফেরার সময় হেলপারের সঙ্গে ভাড়া নিয়ে তর্কবিতর্ক হয়। পরে ঐ যাত্রী যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে বাস থেকে নামার সময় হেলপার ধাক্কা দিলে অন্য গাড়ির চাকায় পিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, এ ঘটনায় অন্য যাত্রী ও উত্তেজিত জনতা বাসের চালক ও হেলপারকে গণধোলাই দিয়ে আমাদের কাছে সোপর্দ করেছে। উত্তেজিত জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com