মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

  • আপডেট টাইম : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১৭৭ বার পঠিত

গাজীপুরের কোনাবাড়ি জেলখানা রোড এলাকায় ঝুট গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

শনিবার রাত ১টা ৩০ মিনিটে প্রথমে একটি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুনের মাত্রা বেড়ে আশপাশের প্রায় শতাধিক ঝুট গোডাউনে ছড়িয়ে পড়ে।

আগুনের খবরে গাজীপুর সদর থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট, ডিবিএল থেকে ১টি, টঙ্গী থেকে ১টি ও কালিয়াকৈর থেকে ২টিসহ মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, খবর পেয়ে রাত ২টার দিকে প্রথমে গাজীপুর সদর থেকে ৩টি ইউনিট ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আগুনের মাত্রা বেড়ে যাওয়ায় টঙ্গীসহ কালিয়াকৈর থেকে মোট ৭টি ইউনিট কাজ করছে। তবে পানির সংকটের জন্য আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

পাশাপাশি ঝুটের গোডাউন থেকে প্রচুর ধোঁয়া বের হওয়ার কারণে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণ করতে সমস্যা সৃষ্টি হচ্ছে। তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com