বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য

আমাদের বিচ্ছেদ হয়ে গেছে দুই বছর আগে: মম 

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১৯৪ বার পঠিত

অভিনেত্রী জাকিয়া বারী মম ও নির্মাতা শিহাব শাহীনের সংসার ভেঙেছে। তাদের বিয়ে ও সংসার ভাঙা নিয়ে বেশ লুকোচুরি করেছেন। মম-শিহাবের বিয়ের খবর বিয়ের ঠিক চার বছর পর সবাইকে জানিয়েছিলেন। আবার সংসার ভাঙার দুই বছর পর তা প্রকাশ্যে এসেছে।

জানা গেছে, ২০১৯ সালে চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে কেক কাটার ছবি ফেসবুকে প্রকাশ করার পর মম-শিহাব শাহীনের বিয়ের খবর সবাই জানতে পারে। ঠিক এর দুই বছর পর অর্থাৎ ২০২০ সালের সেপ্টেম্বরে তাদের সংসার ভেঙে যায়। এরপর আজ গণমাধ্যমকে তারা বিবাহবিচ্ছেদের কথা জানান।

বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে মম বলেন, ‘শিহাব শাহীন আমাকে ডিভোর্স দিয়েছেন, এটা সত্য। আমাদের বিচ্ছেদ হয়ে গেছে আরও দুই বছর আগে।’

মম বলেন, ‘অনেকে জানেন আবার অনেকে জানেন না। তাই অনেকে আমাকে জিজ্ঞেস করেন, কী অবস্থা আমাদের। আমরা কেমন আছি, সংসার কেমন চলছে। অথচ আমরা সংসার করছি না, এটা বলতেও পারছিলাম না। কিন্তু আমার ভানভনিতা করতে ভালো লাগে না। তাই মনে হচ্ছে, সবাই জানুক আমাদের ডিভোর্স হয়ে গেছে।’

নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘আমি আসলে পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে চাই না। কাজ নিয়ে ব্যস্ত আছি। কাজ করে যেতে চাই। তবে আমাদের ডিভোর্স হয়ে গেছে।’

জাকিয়া বারী মম লাক্স–চ্যানেল আই সুপারস্টার নির্বাচিত হয়ে শোবিজে কাজ শুরু করেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হিসেবে তৌকীর আহমেদের পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে অভিনয় করে অর্জন করেন জাতীশিহাব-মম’র বিচ্ছেদয় চলচ্চিত্র পুরস্কার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com