শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে গণধোলাইয়ের শিকার চেয়ারম্যান রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি

ইকার্দির জোড়া গোলে ইন্টার মিলানের জয়

  • আপডেট টাইম : সোমবার, ২০ নভেম্বর, ২০১৭
  • ৪৪৫ বার পঠিত
ফাইল ছবি

ফর্মে থাকা মাওরো ইকার্দির জোড়া গোলে রোববার রাতে আটলান্টাকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। এতে সিরিআ’র পয়েন্ট তালিকায় জুভেন্টাসকে পেছনে ফেলে দুই নাম্বারে উঠে এসেছে তারা।

চলতি বছরের জুনে ম্যানেজার লুসিয়ানো স্প্যালেটি আসার পর একটি ম্যাচও হারেনি ইন্টার মিলান। দিনের অপর ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুভেন্টাস সাম্পদোরিয়ার কাছে হেরে যাওয়ায় সুবিধা হয়েছে তাদের। পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে শীর্ষে থাকা নাপোলির থেকে এখন মাত্র ২ পয়েন্ট পিছিয়ে রয়েছে ব্ল্যাক এন্ড ব্লুরা।

ম্যাচের শুরু থেকেই আটলান্টা শিবিরকে ব্যতিব্যস্ত রেখেছিল ইন্টার মিলান। তবে আক্রমণ শানালেও গোলের দেখা পায়নি তারা। প্রথমার্ধ শেষ হয়েছে গোলশুন্য ভাবেই।

দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে আন্তোনিও কেনদ্রেভপার কর্নার থেকে দুর্দান্ত এক হেডে বল জালে জড়ান ইকার্দি। এর নয় মিনিট পর (৬০তম মিনিটে) দলকে আবারও আনন্দে ভাসান ইন্টার অধিনায়ক। এবার দানিলো ডি’এমব্রোসিওর ক্রস থেকে বল পেয়ে গোল করেন এই আর্জেন্টাইন। এটি চলতি মৌসুমের ১৩ ম্যাচে তার ১৩তম গোল।

ইকার্দি অবশ্য এই সংখ্যাটা বাড়িয়ে নিতে পারতেন আরও। আটলান্টার গোলরক্ষক অ্যাত্রিত বেরিশা তারে বেশ কয়েকটি শট ঠেকিয়ে দিয়েছেন। ঠেকিয়েছেন নিশ্চিত গোল হতে যাওয়া একটি হেডও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com