রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রােমে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বিরোধ ভুলে দিলজিতের সঙ্গে দেখা করতে চান কঙ্গনা ‘গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে’ বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা বিস্তারে ৫টি প্রকল্প চলমান রয়েছে : এহছানুল হক মিলন দুবাই ইন্টারপোল পুলিশের হাতে আটক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে তরুণদেরকে গড়তে হবে: ফকির মাহবুব আনাম দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি ধামইরহাটে মা’য়ের প্রাণ নাসের হুমকির অভিযোগে ২ ছেলে গ্রেফতার

১৫% ভ্যাট দিতে হবে ফেসবুক-ইউটিউবের বিজ্ঞাপনে

  • আপডেট টাইম : বুধবার, ২৬ জুন, ২০১৯
  • ৩৯১ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ : ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হবে বাংলাদেশে বিদেশি টিভি চ্যানেল সম্প্রচার এবং ফেসবুক, ইউটিউব ইত্যাদি বিজ্ঞাপন দিতে । বুধবার (২৬ জুন) এনবিআর এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

এতে বলা হয়, আগামী ১ জুলাই থেকে এটি কার্যকর হবে। অনাবাসিক ব্যক্তি কর্তৃক বাংলাদেশে বেতার ও টেলিভিশন থেকে সম্প্রচারের ক্ষেত্রে মূসক এজেন্ট নিয়োগের লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হলো।

উপযুক্ত বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো হয়, ১ জুলাই থেকে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ (অতঃপর আইন বলিয়া অভিহিত) কার্যকর হবে।

এ আইনে অনাবাসিক ব্যক্তি কর্তৃক বেতার ও টেলিভিশন মাধ্যমে সরবরাহ করা সেবা, ইলেক্ট্রনিক সেবা সরবরাহকারীকে মূল্য সংযোজন কর ও প্রযোজ্য ক্ষেত্রে সম্পূরক শুল্ক প্রদান করতে হবে।

এতে আরও বলা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ অনুযায়ী প্রত্যেক অনাবাসিক ব্যক্তিকে মূসক এজেন্ট নিয়োগ করতে হবে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা-২০১৬ এর তৃতীয় অধ্যায়ে মূসক এজেন্ট-সংক্রান্ত বিস্তারিত উল্লেখ আছে।

রাজস্ব আদায়ের স্বার্থে অনাবাসিক ব্যক্তি কর্তৃক বাংলাদেশে প্রদত্ত বেতার ও টেলিভিশন ও ইলেক্ট্রনিক সেবা সরবরাহকারী সকল প্রতিষ্ঠানকে মূসক এজেন্ট নিয়োগ ও মূসক নিবন্ধন গ্রহণ করতে লিখিতভাবে অনুরোধ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সংশ্লিষ্টরা বলছেন, এটি কার্যকর হলে বিদেশি টিভি চ্যানেল সম্প্রচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক, গুগল, ইউটিউব, ভাইবার, মেসেঞ্জার ইত্যাদি) বিজ্ঞাপন দিতে ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com