শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে মধ্যপ্রাচ্য যুদ্ধ : সর্বশেষ পরিস্থিতি পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের ঐতিহ্যবাহী উৎসবের ছুটি ঘোষণার দাবী লালমনিরহাটে যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে এক জনের মৃত্যু জ্বালানি সংকটে এক মাসের জন্য ফ্রি গণপরিবহন চালু পাকিস্তানে ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জয়: বাংলাদেশ দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভেচ্ছা ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রুকে উদ্ধার, অন্যজনকে খুঁজছে ইরান ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু উদ্ধার : মার্কিন গণমাধ্যম

বই মেলায় পাওয়া যাচ্ছে ভাষা সংগ্রামী ও মুক্তিযোদ্ধা আর কে চৌধুরীর ১৬টি বই

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৫ বার পঠিত

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে বিশিষ্ট কলামিস্ট, ভাষা সংগ্রামী মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের ২ ও ৩নং সেক্টরের রাজনৈতিক উপদেষ্টা এবং সেক্টর কমান্ডার্স ফোরামের উপদেষ্টা আর কে চৌধুরীর ১৬টি বই। ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে প্রকাশিত বইগুলো হলো- স্মৃতির পাতায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু, বঙ্গ বাংলা বঙ্গবন্ধু বাংলাদেশ, একান্ন থেকে একাত্তর, বধ্যভূমির বিস্তীর্ণ স্মৃতি, একাত্তরের ডায়েরি, আপন আলোয় আলোকিত, আগরতলা, দৃষ্টিপাত, সময়চিত্র, সময়কথন, সংলাপ, কালের চিত্র, মুক্তবাক, বাতায়ন, মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বাংলাদেশ ও আমার দেখা আমার লেখা।

অমর একুশে গ্রন্থমেলার ইত্যাদি গ্রন্থ প্রকাশের ২৩ নম্বর প্যাভিলিয়নে বইগুলো পাওয়া যাচ্ছে। লেখালেখির পাশাপাশি কর্মময় জীবনে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের যাত্রাবাড়ী ও ধানমন্ডি এলাকা থেকে একাধিকবার নির্বাচিত কমিশনার ছিলেন আর, কে চৌধুরী। ঢাকা সিটি কর্পোরেশনের প্লানিং ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও রাজউকের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় কলাম ও বই লেখে সময় কাটাচ্ছেন তিনি।

 

আর কে চৌধুরী বলেন,‘ একজন মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ হিসেবে আমি আমার দৃষ্টিভঙ্গি লেখনীর মাধ্যমে প্রকাশ করছি। বইগুলো পাঠকদের ভালো লাগলে আমার চেষ্টা সার্থক হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com