শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম রাকিব হত্যার রহস্য উদঘাটন : হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫ স্পেন বনাম মিশরের প্রীতি ম্যাচটি বাতিল রাজশাহী বিভাগীয় কমিশনারের সান্তাহারে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর : ১১ আসামি কারাগারে ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ আগামীকাল ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ উলিপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা

দাখিল পরীক্ষার সূচি প্রকাশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৭ বার পঠিত

চলতি বছরের দাখিল পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। এসএসসির সঙ্গে মিল রেখে আগামী ৩০ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হবে, চলবে ২৫ মে পর্যন্ত।

সোমবার সন্ধ্যায় এ রুটিন প্রকাশ করা হয়েছে। এর আগে, দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড এসএসসি ও সমমানের পরীক্ষার রুটিন প্রকাশ করে।

দাখিলের প্রকাশিত রুটিন‌ অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২০২৩ সালের দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর দিন অর্থাৎ ৩০ এপ্রিল বাংলা কুরআন মাজিদ ও তাজভীদ, ২ মে আরবি প্রথম পত্র, ৩ মে আরবি দ্বিতীয় পত্র, ৭ মে গণিত, ৮ মে আকাইদ ও ফিকহ, ৯ মে বাংলা প্রথম পত্র, ১০ মে বাংলা দ্বিতীয় পত্র, ১১ মে হাদিস শরিফ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ১৪ মে ইংরেজি প্রথম পত্র, ১৬ মে ইংরেজি দ্বিতীয় পত্র, ১৬ মে রসায়ন, ১৭ মে মানতিক, উর্দু, ফারসি, পৌরনীতি ও নাগরিকতা, কৃষি শিক্ষা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং গার্হস্থ্যবিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্ব-স্ব কেন্দ্রে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে কেন্দ্রে অবস্থিত মাদরাসায় বিজ্ঞান বিভাগ না থাকলে কেন্দ্রের আওতাধীন বিজ্ঞানবিভাগ আছে এমন মাদরাসায় ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com