বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য

ইডেনে ছাত্রলীগ নেত্রী রোকসানার অত্যাচারের বিচার চেয়ে আবেদন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

রাজধানীর ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রোকসানা আক্তারের অত্যাচারের বিচার চেয়ে হল সুপারের কাছে লিখিত আবেদন করেছেন শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাসের শিক্ষার্থীরা।

গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) করা এ আবেদনে শিক্ষার্থীদের ওপর ওই ছাত্রলীগ নেত্রীর নির্যাতনের বিবরণও তুলে ধরা হয়েছে। সম্প্রতি কক্ষে আসন দেয়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী মহুয়া আক্তারকে স্টাম্প দিয়ে মারধর করার অভিযোগ আনা হয়েছে।

আবেদনে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় পঞ্চম তলায় মহুয়াকে নির্যাতন শুরু করেন রোকসানা আক্তার। তার চিৎকার শুনে আশপাশের কক্ষে থাকা ছাত্রীরা জড়ো হলে জানতে পারেন যে, মহুয়াকে মারধর করছেন রোকসানা।

গত একবছর ধরে তার ওপর এমন অত্যাচার-নির্যাতন চলে আসছে। মঙ্গলবার এর প্রতিবাদ করায় মহুয়াকে স্টাম্প দিয়ে সারা শরীরে আঘাত করা হয় এবং তার জামাকাপড় ও চুল ছিঁড়ে দেয়া হয়। তাকে বটি দিয়ে মারতেও উদ্ধত হয়। ৫ম তলার প্রতিটি শিক্ষার্থী রোকসানার অত্যাচারের শিকার।

এ বিষয়ে বঙ্গমাতা ছাত্রীনিবাসের সুপার নাজমুন নাহার দাবি করেছেন, গত মঙ্গলবার রোকসানা ও মহুয়ার মধ্যে হাতাহাতি হয়েছিল। পরে তারা নিজেরাই বিষয়টি সমাধান করেন। এ ঘটনায় কোনো ছাত্রী অভিযোগ দেননি।

অভিযোগের বিষয়ে জানতে ছাত্রলীগ নেত্রী রোকসানা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com