মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের বাংলাদেশ সফর, কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার অঙ্গীকার হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাপ্তাইয়ে মহা বারুণী স্নান অনুষ্ঠিত ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন মিরপুরে ৩১৭ শিশুকে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাইকেল উপহার যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬ ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’ হরমুজ প্রণালী সুরক্ষিত করতে মিত্রদের কাছে সাহায্যের দাবি ট্রাম্পের উত্তরের সড়কে চাপ বাড়লেও নেই যানজট নগরবাসী মশারি ছাড়া নিশ্চিন্তে ঘুমাতে পারবে : কুসিক প্রশাসক টিপু

গুলিস্তানে বিস্ফোরণ, মৃত বেড়ে ২১

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১৬০ বার পঠিত

রাজধানীর গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে দগ্ধ হয়েছিলেন তিনি। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ জনে।

মৃত ব্যক্তির নাম হাফেজ মুসা হায়দার। তিনি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামের জামানের ছেলে। বুধবার রাত পৌনে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এইচডিইউতে তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, মুসা হায়দারের শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল।

নিহত মুসা হায়দারের শ্বশুর মো. বাসেদ জানান, মুন্সীগঞ্জে মুসার ফার্মেসি ও রেস্টুরেন্ট ব্যবসা রয়েছে। মালামাল কেনার জন্য মঙ্গলবার চাচাতো ভাই তারেককে নিয়ে ঢাকায় এসেছিলেন তিনি। বিস্ফোরণে তারেক মারা গেছেন। ঐ সময় দেয়ালের নিচে চাপা পড়ে ছিলেন মুসা হায়দার। সেখান থেকে দগ্ধ ও আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালে মুসা হায়দার নিজেই তার এক বন্ধুর ফোন নম্বর বলার পর উদ্ধারকারীরা ঐ বন্ধুকে ফোনে ঘটনাটি জানান। পরে তার বাড়িতে খবর দিলে স্বজনরা বার্ন ইনস্টিটিউটে আসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com