শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

এক ইলিশের দাম ৬ হাজার

  • আপডেট টাইম : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১৬১ বার পঠিত

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ১ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়েছে।

বুধবার সকালে নিলামের মাধ্যমে ৩ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৬ হাজার ৮০ টাকায় মাছটি কিনে নেন দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা। এর আগে ভোরে দৌলতদিয়ার ৬ ও ৭ নম্বর ফেরিঘাটের মাঝ পদ্মায় ইলিশটি ধরা পড়ে।

জানা যায়, অন্তারমোড় এলাকার জেলে মোমিন ও জমিরসহ তার সঙ্গীর‌া দৌলতদিয়া ৬ ও ৭ নম্বর ফেরি ঘাটের মাঝা নদীতে জাল ফেলেন। ভোরে জাল টেনে তুলতেই দেখেন বড় আকৃতির একটি ইলিশসহ বেশ কিছু মাছ ধরা পড়ে। তারা সকালে ৬ হাজার ৮০ টাকায় মাছটি বিক্রি করেন দৌলতদিয়ার আড়তে।

মাছ ব‌্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, পদ্মার সব ধরনের ছোট বড় মাছ কিনে দেশের বিভিন্নস্থানে পাঠাই। আজ আড়ৎ থেকে প্রায় ২ কেজি সাইজের একটি ইলিশ ৩ হাজার ২০০ টাকা কেজি দরে কিনেছি। এখন সামান্য লাভে মাছটি বিক্রির জন্য যোগাযোগ করছি। আশা করছি দুপুরের মধ্যে বিক্রি হয়ে যাবে। আরো একটি ইলিশ আজ কিনেছি ৯০০ গ্রাম ওজনের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com