সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মোহাম্মদপুরে বসিলা ব্রিজের নিচে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য আইএইচএফ ট্রফিতে দুই বিভাগে রূপা জিতল বাংলাদেশ যুদ্ধবিরতি আলোচনায় তেহরানে কাতারের প্রতিনিধি দল ক্রিকেটার নাঈম হাসানের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জামায়াতের শিক্ষার সুযোগ পৌঁছালে সুপ্ত প্রতিভা বিকশিত হবে: জুবাইদা রহমান কুড়িগ্রােমে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বিরোধ ভুলে দিলজিতের সঙ্গে দেখা করতে চান কঙ্গনা ‘গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে’ বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী

অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৩ বার পঠিত

সন্ত্রাসবাদ, মাদক, মানবপাচার এবং দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ সরকারের কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী আজ ‘গ্লোবাল ফ্রড সামিট ২০২৬’-এর এক বিশেষ অধিবেশনে ‘ন্যাশনাল কমিটমেন্ট প্লেজ অন কমব্যাটিং ফ্রড’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে অস্ট্রিয়ার ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে স্থানীয় সময় বিকেলে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের সেশনে প্যানেলিস্ট হিসেবে বক্তব্যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও অপরাধ দমনে সরকারের সুদৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে মানি লন্ডারিং ও আর্থিক জালিয়াতি রোধে বাংলাদেশের সুনির্দিষ্ট পদক্ষেপসমূহ তুলে ধরেন।

তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিভিন্ন খাতে কঠোর তদারকি ব্যবস্থা কার্যকর করা হচ্ছে।

আর্থিক অপরাধ দমনে বাংলাদেশের শক্তিশালী আইনি কাঠামোর উল্লেখ করে মন্ত্রী জানান, ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২’ এবং ‘পারস্পরিক আইনগত সহায়তা আইন ২০১২’-এর সর্বোচ্চ ও কার্যকর প্রয়োগের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর।

তিনি আন্তর্জাতিক অপরাধী চক্রের বিরুদ্ধে বৈশ্বিক আইনি সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন।

বর্তমান সময়ে প্রযুক্তিগত অপরাধ মোকাবিলায় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধির ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত অপরাধ শনাক্তকরণ এবং দমনে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, নতুন বাংলাদেশে কোনো অপরাধীর জায়গা নেই। আমরা কেবল অভ্যন্তরীণভাবেই নয়, বরং আন্তর্জাতিক কনভেনশন ও প্রোটোকলগুলো অনুসরণের মাধ্যমে বিশ্বজুড়ে অপরাধ দমনে আমাদের অঙ্গীকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

সেশনে উপস্থিত বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিগণ বাংলাদেশের এই সুনির্দিষ্ট পদক্ষেপ ও আধুনিক প্রযুক্তিনির্ভর অপরাধ দমন কৌশলের প্রশংসা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com