বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য

পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীকে বেত্রাঘাত, ৪ গ্রাম্য মাতবর গ্রেপ্তার

  • আপডেট টাইম : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৭৫ বার পঠিত

চুনারুঘাটের পল্লীতে গ্রাম্য সালিশে প্রবাসীর স্ত্রীকে বেত্রাঘাতের ঘটনায় তোলপাড় চলছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ গ্রাম্য মাতবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে থানায় ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন ওই নারী।

পুলিশ জানায়, উপজেলার গাজীপুর ইউনিয়নের একটি গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক টমটম চালকের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিছুদিন পর তাদের মধ্যে বনিবনা না হওয়ায় কৌশলে ওই নারীর আপত্তিকর ছবি তুলে তা এলাকায় ছড়িয়ে দেয় ওই টমটম চালক। বিষয়টি জানার পর গ্রাম্য মাতবররা গত ৩রা এপ্রিল এক সালিশ সভার আয়োজন করে। সালিশে প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। সালিশ সভায় মাতবর বায়েজিদ হোসেন সভাপতির দায়িত্ব পালন করেন। হাফেজ নুরুল ইসলাম ওই নারীকে দোষী সাব্যস্ত করে ৮২টি বেত্রাঘাতের রায় ঘোষণা করেন। কিন্তু মাতব্বর আলী আকবর নারীর শরীরে ঝাড়ু দিয়ে ৩টি আঘাত করেন। এরপর থেকে ওই নারী আত্মসম্মানের ভয়ে নিজেকে ঘরের মধ্যে লুকিয়ে রাখেন।

বিষয়টি জানাজানি হলে স্বামী প্রবাস থেকে বাড়িতে চলে এলে ঘটনাটি মীমাংসার উদ্যোগ নেন স্থানীয় জনপ্রতিনিধিসহ গ্রামের কয়েকজন মাতব্বর। কিন্তু কোন সুরাহা না হওয়ায় গত শুক্রবার ওই নারী চুনারুঘাট থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করেন। এ বিষয়ে প্রবাসী স্বামী বলেন, তার স্ত্রী যদি পরকীয়া করতেন তাহলে গ্রাম্য বিচারের রায় এক তরফা হবে কেন? বিচারতো টমটম চালকেরও হবার কথা ছিলো। কিন্তু তা না হয়ে এক তরফাভাবে তার স্ত্রীকে সমাজে হেয় করা হয়েছে। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি সাদেকুল হক বলেন, ঘটনা শুনে তাৎক্ষণিক অভিযান চালিয়ে এজহারভুক্ত আসামি হাফেজ নুরুল ইসলাম (৩০), বায়জিদ হোসেন (৭০), আকবর আলী (৫৬) ও আতিক উল্লা (৫০) গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের দ্রুত আটকের চেষ্টা অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com