সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইএইচএফ ট্রফিতে দুই বিভাগে রূপা জিতল বাংলাদেশ যুদ্ধবিরতি আলোচনায় তেহরানে কাতারের প্রতিনিধি দল ক্রিকেটার নাঈম হাসানের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জামায়াতের শিক্ষার সুযোগ পৌঁছালে সুপ্ত প্রতিভা বিকশিত হবে: জুবাইদা রহমান কুড়িগ্রােমে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বিরোধ ভুলে দিলজিতের সঙ্গে দেখা করতে চান কঙ্গনা ‘গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে’ বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা বিস্তারে ৫টি প্রকল্প চলমান রয়েছে : এহছানুল হক মিলন

উন্মুক্তের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৭০.১৯

  • আপডেট টাইম : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১৮৬ বার পঠিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০২০ সালের বিএ ও বিএসএস পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিকসহ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় এ ফল প্রকাশ করা হয়। বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ. ফ. ম. মেজবাহ উদ্দিন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

ফলাফল অনুযায়ী, এ বছর পাসের হার ৭০ দশমিক ১৯ শতাংশ। চূড়ান্ত পরীক্ষায় ৪৫ হাজার ২৬২ শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৩১ হাজার ৭৬৯ জন।

মেজবাহ উদ্দিন জানান, শিক্ষার্থীদের মধ্যে একজন এ মাইনাস, ১৭৩ জন বি প্লাস, ২ হাজার ৬৭৭ জন বি, ৯ হাজার ৪৮১ জন বি মাইনাস, ১১ হাজার ৭৭৯ জন সি প্লাস, ৬ হাজার ৬২৭ জন সি এবং ১ হাজার ৩১ জন সি মাইনাস গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৭ হাজার ৯৫০ ছাত্র এবং ১৩ হাজার ৮১৯ ছাত্রী।

চূড়ান্তভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল result.bou.ac.bd I Semester/Detail Result-exam.bou.ac.bd এবং বাউবির সব আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com