রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

লংকান লিগের নিলামে ২৪ বাংলাদেশি

  • আপডেট টাইম : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

প্রত্যেকবার লংকান লিগের নিলামে বাংলাদেশি ক্রিকেটার হাতে গোনা কয়েকজন। এবার লংকান লিগে নিলামে বাংলাদেশি ক্রিকেটার রয়েছে ২৪ জন। সব মিলে এবারের নিলামে ৩৫৫ জন ক্রিকেটারের নাম উঠবে।

আগামী ১৪ জুন কলম্বোর সাং-রিলা হোটেলে অনুষ্ঠিত হবে নিলাম। এদিকে শ্রীলঙ্কা থেকে ২০২ জন ক্রিকেটারের নাম উঠবে নিলামে। এর বাইরে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ জন পাকিস্তানের, অস্ট্রেলিয়া ও বাংলাদেশ থেকে ২৪ জন, ওয়েস্ট ইডিজের ১৭ জন ও দক্ষিণ আফ্রিকার থাকবে ১০ জন ক্রিকেটার।

বাংলাদেশ নিলামে ওঠার জন্য চূড়ান্ত হওয়া বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদরা। এছাড়া বিদেশিদের মধ্যে ক্রিস লিন, এভিন লুইস, লেন্ডল সিমন্স, ইমাদ ওয়াসিম, টিম সেইফার্ট, রাসি ভ্যান ড্যার ডুসেন, শোয়েব মালিক, সিকান্দার রাজা, ইশ সোধিরা আছেন।

নিলামে নাম রেখেছে ভারতের বিশ্বকাপজয়ী খেলোয়াড় সুরেশ বায়না। এর আগে সরাসরি চুক্তিতে সাকিব আল হাসান গল গ্ল্যাডিয়েটর্স নাম লিখিয়েছেন। এছাড়া সরাসরি চুক্তিতে নাম লিখিয়েছেন বাবর আজম, ডেভিড মিলার, নাসিম শাহ, তাব্রাইজ শামসি, ফখর জামান।

পাঁচ দলের এলপিএল নিলাম কলম্বোতে আগামী ১৪ই জুন অনুষ্ঠিত হবে। নিলাম প্রক্রিয়া পরিচালনার জন্য ডাকা হয়েছে ভারতীয় ধারাভাষ্যকার চারু শর্মাকে। লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসন্ন ৪র্থ সংস্করণ ৩০শে জুলাই থেকে ২০শে আগস্ট, ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হবে৷ ম্যাচগুলি হবে কলম্বোর প্রেমাদাসা ও পাল্লেকেলেতে।

এলপিএলের নির্দেশিকা অনুসারে, ফ্র্যাঞ্চাইজিগুলি তাদের প্রতিটি স্কোয়াডে সর্বাধিক ২৪ এবং সর্বনিম্ন ২০ জন খেলোয়াড় বাছাই করার অনুমতি পাবে। এবং প্রতিটি দলে ৬ জন করে বিদেশি খেলোয়াড় থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com