রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রােমে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বিরোধ ভুলে দিলজিতের সঙ্গে দেখা করতে চান কঙ্গনা ‘গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে’ বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা বিস্তারে ৫টি প্রকল্প চলমান রয়েছে : এহছানুল হক মিলন দুবাই ইন্টারপোল পুলিশের হাতে আটক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে তরুণদেরকে গড়তে হবে: ফকির মাহবুব আনাম দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি ধামইরহাটে মা’য়ের প্রাণ নাসের হুমকির অভিযোগে ২ ছেলে গ্রেফতার

ডিএমপির আট সহকারী পুলিশ কমিশনারকে বদলি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার আটজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন- নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামানকে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে, ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রেফাতুল ইসলামকে নিউমার্কেট জোনে, গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার নিউটন দাসকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেন্স বিভাগে ও ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মাসুমকে গুলশান জোনে।

এছাড়া সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের সহকারী পুলিশ কমিশনার সুরঞ্জানা সাহাকে ওয়ারী জোনে, ডিএমপি সদর দফতর ও প্রশাসন বিভাগের সহকারী পুলিশ কমিশনার আবু তালেবকে ধানমন্ডি জোনে, কল্যাণ ও ফোর্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার অনন্যা চক্রবর্তীকে ক্রাইম বিভাগ-১ ও ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. সেলিম রেজাকে প্রটেকশন বিভাগে বদলি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com