মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার

স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্রে গেলেন শামীম ওসমান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃনারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের যুক্তরাষ্ট্র ভিসা বাতিল হয়েছে- সাম্প্রতিক সময়ে এমন গুঞ্জনের মধ্যে সস্ত্রীক যুক্তরাষ্ট্রে গেলেন তিনি।

বুধবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যায় এ দুজন নিউইয়র্কের বিমানবন্দরে গিয়ে পৌঁছান। তাদের একমাত্র ছেলে অয়ন ওসমান এ সম্পর্কিত একটি ভিডিও তার ব্যক্তিগত ফেসবুক অ্যকাউন্টে আপলোড করেছেন। যেখানে তিনি উল্লেখ করেছেন, তার বাবা ও মা নিরাপদে নিউইয়র্কে পৌঁছেছেন।

এর আগে খবর প্রকাশিত হয়েছিল শামীম ওসমানের আমেরিকার ভিসা বাতিল হয়ে গেছে। সাম্প্রতিক সময়ে দেশের কয়েকজনের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে আমেরিকা থেকে- তার মধ্যে শামীম ওসমানের নাম ছিল বলেও গুঞ্জন ছিল। যদিও পরবর্তীতে শামীম ওসমান একাধিক বক্তব্যে এটাকে অস্বীকার করে বলেছেন, তার ভিসার মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত রয়েছে। তার ভিসা বাতিল হয়নি। তার আগে ২০২১ সালের জুনে শামীম ওসমান ও লিপি সবশেষ নিউইয়র্কে গিয়েছিলেন।

আমেরিকা পৌঁছে শামীম ওসমান এক অডিওবার্তায় বলেন, যারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের এ বিষয়গুলো নিয়ে এ ধরনের অপপ্রচার চালায় তারা বাংলাদেশের বন্ধু না দুশমন। তাদের মনে রাখতে হবে যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক দেশ এবং বাংলাদেশও একটি গণতান্ত্রিক দেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com