শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে পিরোজপুরে ২ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় কুয়েত ফেরত প্রবাসী মোহাম্মদ আক্তারুজ্জামান মিরাশ মিয়ার দুটি আম বাগানে বিভিন্ন জাতের সুস্বাদ আমের সমারোহ তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান

বিএনপিকে ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং করা থেকে বিরত থাকতে বলল ডিএমপি

  • আপডেট টাইম : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

সিটিজেননিউজ ডেস্কঃ আগামী ১৮ ও ১৯ জুলাই বিএনপির পদযাত্রার কর্মসূচি উপলক্ষে দলটিকে মাইকিং করা থেকে বিরত থাকতে বলেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জনসাধারণের বিরক্তি ও শব্দদূষণ রোধে মাইকিং থেকে বিরত থাকতে বলা হয়েছে বিএনপিকে।

ডিএমপি জানায়, জনসাধারণের বিরক্তি ও শব্দদূষণ রোধে বিএনপিকে মাইকিং করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। শনিবার (১৫ জুলাই) ডিএমপির পক্ষ থেকে বিএনপিকে এসংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়।

রবিবার (১৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন গণমাধ্যমকে এ চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমপি জানায়, আগামী ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। এ পদযাত্রার প্রচারণার জন্য ১৬ ও ১৭ জুলাই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং করার অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করেছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও দপ্তরের চলতি দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু। তার এ আবেদনের পরিপ্রেক্ষিতে ডিএমপি চিঠি দিয়ে মাইকিং করা থেকে দলটিকে বিরত থাকতে বলে।

ডিএমপির চিঠিতে বলা হয়, ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ ১৯৭৬-এর ৩১ বিধি অনুযায়ী মহানগরীর জনসাধারণের বিরক্তিসহ শব্দদূষণ রোধকল্পে মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোনো শব্দ জোরদার করার জন্য ব্যবহৃত যন্ত্র (মাইকিং) নিষিদ্ধ, সীমিত ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা ডিএমপি কমিশনারের রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com